ধারাবাহিক উপন্যাস। পর্ব ৫। নজরবন্দী সময়ের উপকথা

সুখ দুঃখ শান্তি অশান্তি সব চক্রাকারে মানুষের জীবনে আবর্তিত হয়।এসব কোন আপ্ত বাক্য নয়।নিজের জীবনে উপলব্ধি করে টগর বেগম।হাসনুর বিয়ের পর বেশ প্রশান্ত মনে ছিল।চারিদিক থেকে বাঁকা বাঁকা সব কথা ভেসে আসত।এখন তো সেসব কিছু নেই। তবে শূন্য মন ব্যথা দেয় কেন ? শূন্যতা বুঝি শূন্যকে পছন্দ করে না ?