ধারাবাহিক আত্মকথা : আমাদের বিদ্যানিকেতন

নিজেকে প্রশ্ন করার কসরত সম্ভবত রপ্ত করেছি শৈশবে, পরিবেশ আর প্রতিবেশীকে দেখতে দেখতে। এরকম, বস্তু আর বিষয়কে দেখার অনুশীলন থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে, কালক্রমে বুঝতে পারি, যে-কোনো পরিকল্পনা রচনার আগে, তার রূপরেখা, সীমারেখা আঁকতে হবে