ধারাবাহিক: পাহাড়িয়া পথে পথে। পর্ব ৬

২০১৪ সালে হঠাৎ একদিন শৈলসাথীর সম্পাদক মহাশয়ের ডাকে প্রায় প্রস্তুতি ছাড়াই সম্বলহীন বেরিয়ে পড়লাম পিন্ডারি-সুন্দরডুঙ্গা-কাফনি হিমবাহ অভিযানের পথে। উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের এই পথেই আমার পাহাড়ের হাতেখড়ি। পাইন জঙ্গলের ভেতর বাঘেশ্বর থেকে লোহারখেত বাংলো পর্যন্ত সেই সুবিশাল চড়াই এর পথে রুকস্যাক কাঁধে নবিশ পায়ে আমার প্রথম হাঁটা দেখে সহযাত্রী যাঁরা তাদের যুবক বয়সের স্মৃতি ফিরে পেয়েছিলেন, আস্থা রেখেছিলেন আমার পারদর্শিতায়, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা