ধারাবাহিক: পাহাড়িয়া পথে পথে। পর্ব ৭

সান্দাকফু ফালুট শীর্ষ থেকে দেখা নিরেট সমান্তরাল ঘুমন্ত বুদ্ধের যে শান্ত অবয়ব, বুদ্ধের শ্রীচরণরূপী যে পান্ডিম পর্বত তারই পাদদেশে হিমবাহের উষ্ণতা ছড়িয়ে জেগে আছে গোচেলা পাস। কাঞ্চনজঙ্ঘার পাহাড়ি ঘর সংসার, গিরিশিরার প্রতিটি উত্তল অবতল, হিমবাহের গায়ে ফাটল, শিখরের গায়ে ভোরের নরম সোনালী রোদ দেখতে দেখতে মনে হয় আরও প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাকে এই বুঝি হাত বুলিয়ে স্পর্শ করা সম্ভব