Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৪, ২০২৩

স্পুটনিকের উদ্ভাবক খুন ! ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১

আরম্ভ ওয়েব ডেস্ক
স্পুটনিকের উদ্ভাবক খুন ! ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১

চিত্র : সংবাদ সংস্থা

নিজের বাড়িতেই খুন হলেন স্পুটনিক-ফাইভ এর অন্যতম আবিষ্কর্তা অ্যান্দ্রে বটিকোভ। শুক্রবার নিজের আবাসনের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, গলায় বেল্ট জড়িয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বছর তিরিশের এক আততায়ীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

কোভিড অতিমারি রুখতে বাজারে অনেকগুলো প্রতিষেধক বাজারে প্রচলিত । তাঁর মধ্যে একটি হল স্পুটনিক -ফাইভ। ২০২০ সালে এটি প্রকাশ্যে আসে। ভাইরাসটি তৈরি করেছিলেন আঠারোজন ভাইরাস বিশেষজ্ঞের একটি দল। ৪৭ বছর বয়সী অ্যান্দ্রে ছিলেন এই দলের গুরুত্বপূর্ণ এক সদস্য। মস্কোর জাতীয় গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ২০২১ সালে কোভিড-১৯ প্রতিষেধক তৈরিতে তাঁর অসামান্য অবদানের জন্য ‘অর্ডার অফ মেরিট ফর দ্য ফাদারল্যাণ্ড’  পুরস্কার দেয় পুতিন সরকার। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নেতারা। সংবাদ সংস্থার খবর, খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে মস্কো পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!