- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ১৩, ২০২৩
ভণ্ডুল প্রযোজকদের সঙ্গে অভিনেতাদের আলোচনা। চিত্রনাট্যকারদের পর ধর্মঘটে নামতে পারেন তাঁরাও
চিত্রনাট্য লেখকদের আন্দোলনের সঙ্গে যোগ দিতে পারেন এবার অভিনেতারাও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্ক্রীন অ্যাক্টর্স গিল্ড ও আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন এণ্ড রেডিও আর্টিস্টদের সঙ্গে মোশন পিকচার এণ্ড টেলিভিশন প্রোডিউসার্সদের আলোচনা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। যার ফলে অভিনেতারাও এবার ওয়ার্নার ব্রাদার্স ও ডিজনির মতো বিশ্বখ্যাত ছবি নির্মাতা সংস্থার দপ্তরের বাইরে নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলনে সামিল হতে পারেন বলে এমন সম্ভাবনা দেখা দিয়েছে।
হলিউডের অভিনেতাদের সংগঠন স্যাগ-আফত্রার সঙ্গে দেড় লক্ষের বেশি সদস্য যুক্ত রয়েছেন। বহু দাবি তাঁদের। যেমন বেতনবৃদ্ধি , অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলো থেকে যাতে তাঁদের আরো বেশি উপার্জন হয় তাঁর জন্য র বেশি টাকা দিতে হবে। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে অভিনেতাদের বিশেষ ইনসেনটিভ দেওয়া হয়। যা উপার্জনের একটি অন্যতম উৎস। এক্ষেত্রে তাঁদের অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি কোন ছবি কেমন চলছে, তার নির্দিষ্ট কোনো তথ্য দেয় না। সেকারণে ন্যায্য ইনসেনটিভ থেকে তাঁরা বঞ্চিত হন। ইউনিয়নের দাবি, স্ট্রিমিং সংস্থাগুলিকেও তা সঠিকভাবে দিতে হবে।দীর্ঘ দিন ধরেই এ ব্যাপারে প্রযোজকদের জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার যায় কিনা সে নিয় চিন্তা ভাবনা সুরু করেছেন।
স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তাঁরা আলোচনার চেষ্টা করেছিলেন । কিন্তু তারাও তাদের কথা শোনেননি। উপরন্তু তারা খবর জনসমক্ষে এনে দেয়। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা । বুধবার রাতে সেই বৈঠক শুরু হয় কিন্তু তাতেও কোনো সমাধানসূত্র মেলেনি। তাই আন্দোলনে নামা ছাড়া এখন আর কোনো উপায় নেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন স্বনামধন্য অভিনেতারা। যদি তাঁরা আন্দোলনে সামিল হন তাহলে হলিউডের ইতিহাসে গত ৬০ বছরে অভিনেতাদের সবচেয়ে বড়ো প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। সেদিকে তারা এখন যাবেন কিনা তা অনেকাংশেই নির্ভর করছে প্রযোজকদের ওপর । তারা অবশ্য আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অভিনেতাদের দোষারোপ করেছে। তাই সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। যে সব দর্শক হলিউডের ছবি দেখতে ভালোবাসেন তারাও আগামী দিনে তা দেখতে পাবেন কিনা তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে।
❤ Support Us






