- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২, ২০২৫
রাজ্য সভাপতির দায়িত্বে শমীক ভট্টাচার্য ? গেরুয়া শিবিরের তুঙ্গে জল্পনা
বিজেপির আগামী রাজ্য সভাপতি হতে চলেছেন দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ! এমনই খবর বিজেপির অন্দরে। তবে এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ স্বয়ং শমীক ভট্টাচার্য। যদিও সদ্য জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে শমীক কললাতায় ফিরেছেন। তাঁর এই কলকাতায় ফেরা নিয়েই জল্পনা শুরু হয়েছে। বিজেপির অন্দরে এখন চাউর হয়ে গেছে শমীক ভট্টাচার্যই আগামীর বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন।
কেন এই জল্পনা ? সোমবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নয়া দিল্লির বাড়িতে সন্ধ্যায় বৈঠকে যান শমীক ভট্টাচার্য। তারপর থেকেই এই জল্পনা আরও বেড়েছে। তবে এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি। তিনি রাজনীতির সুবক্তা।তাই তিনি যে দলীয় সিদ্ধান্ত নিয়ে বাইরে কৌশলেই জবাব দেবেন সেটাই বাঞ্ছনীয়। তাই সুকৌশলে শমীক বলেন, বুধবার আমাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধি, সমস্ত নির্বাচিত সাংসদ ও নির্বাচিত বিধায়কদের রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলার সময় উপস্থিত থাকতে বলা হয়েছে।আমিও সেখানে রাজ্যসভার প্রতিনিধি হিসাবে থাকবো।
ইতিমধ্যেই রাজ্য সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বুধবারই মনোনয়ন জমা হয়ে যাওয়ার পর স্ক্রুটিনি হবে। সম্ভাবনা আছে স্ক্রুটিনি শেষ হবার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবে। বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যেই জানা যাবে সুকান্ত মজুমদারের জায়গায় সত্যিই শমীক ভট্টাচার্যকেই দল তুলে আনছে কি না। শমীক ভালো বক্তা। তবে ভালো সংগঠক কি না তা নিয়ে সংশয় আছে। তবে রাজ্যের সবকটি জেলায় দলীয় সংগঠন সম্পর্কে শমীকের ধারণা স্পষ্ট। তাহলে কি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে শমীকের ওপরই ভরসা রাখছেন অমিত শাহ, জে পি নাড্ডা, পবন বনশলরা?
❤ Support Us







