- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩, ২০২৩
অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত ঘোষণা, তেলের দাম ব্যারেল প্রতি বাড়তে পারে অন্তত ১০ ডলার, ওপেকের সিদ্ধান্তে অসন্তুষ্ট বাইডেন প্রশাসন
অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও তেল উৎপাদক দেশগুলির জোট ওপেক প্লাস। সংস্থা জানিয়েছে, দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ১.১৬ মিলিয়ন ব্যারেল কমানো হবে।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে এ ঘোষণার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।আগামীদিনে বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম ।
রবিবার ওপেক প্লাস গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অন্য দেশগুলির সঙ্গে অংশ নিয়েছে রাশিয়াও। বস্তুত, ওপেকের সদস্য মোট ১৩টি দেশ। যার মধ্যে রয়েছে আলজেরিয়া, ইরাক, ইরান, লিবিয়ার মতো পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ।
নতুন সিদ্ধান্তে ব্যারেল প্রতি তেলের দাম অন্তত ১০ ডলার বাড়বার সম্ভাবনা রয়েছে। তবে, সৌদি আরবের বক্তব্য হল– অপরিশোধিত তেলের বাজারে স্থিতাবস্থা বজায় রাখতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাক ও অন্য উপসাগরীয় দেশগুলিও এ ব্যাপারে সহমত ।
২০২২ সালের অক্টোবরে ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি নভেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ২ মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। চলতি বছরে নতুন করে আবার দৈনিক অপরিশোধিত তেলের উৎপাদনে কমানোর সিদ্ধান্ত নেওয়া হল।
আমেরিকা বলেছে, যেভাবে অপরিশোধিত তেলের উৎপাদন ১০ লক্ষ ব্যারেলের বেশি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অবাঞ্ছিত। মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের উৎপাদন কমানোয় শীঘ্রই বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। এ কথা বলা প্রয়োজন, ১৫ মাসের মধ্যে চলতি বছরের মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল খানিকটা কমেছিল। কিন্তু , ব্যারেল প্রতি উৎপাদন নতুন করে হ্রাস পেলে জোগান কমবে ৩১ লক্ষ ৫০ ব্যারেল।
সংবাদ সংস্থার খবর, আগামী মে মাসের প্রথমদিন থেকে সৌদি আরবের সরকার দৈনিক অপরিশোধিত তেল উত্তোলন ৫ লক্ষ ব্যারেল কমাবে। একই সময়ে ইরাক এ ব্যাপারে ব্যাপক কাটছাঁট করছে। একই পথের পথিক কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কুয়েত এবং রাশিয়ার মতো দেশ।
❤ Support Us







