Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৪, ২০২৩

সরকারবিরোধী গণ-অভ্যুত্থানের অভিযোগে বিদ্ধ প্রধান বিচারপতি।ভুয়ো খবর খারিজ করল শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারবিরোধী গণ-অভ্যুত্থানের অভিযোগে বিদ্ধ প্রধান বিচারপতি।ভুয়ো খবর খারিজ করল শীর্ষ আদালত

ডিজিটালাইজেশনের যুগে যে কোনো মন্তব্য, ছবি বা খবর ভাইরাল হতে বেশি সসময় নেয় না। তার যুক্তিসঙ্গত ভিত্তি কতটা তা অনেক সময়েই বিচার করে দেখেন না নেট নাগরিকরা। যে কারণে ভুল বার্তা যায় সমাজে। এবার এমন পরিস্থিতির মুখে পড়লেন খোদ সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সামাজিক মাধ্যমে তাঁর নামেই একটি পোস্ট হল ভাইরাল। বিষয়টি সামনে আসতেই শীর্ষ আআদালতের পক্ষ থকে তাকে অসত্য বলে খারিজ করে দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ভারতের বিচার ব্যবস্থা দেশের সংবিধান ও গণতন্ত্রকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার পক্ষে। যা নিয়ে কোনো আপত্তির কিছু নেই. কিন্তু তার পরেই মুখ্য বিচারপতির নাম করে বলা হচ্ছে,  সাধারণ মানুষের সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাঁরা যেন সংঘবদ্ধভাবে রাস্তায় নেমে আসেন ও এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখান। রাষ্ট্র ভয় দেখাতে পারে কিন্তু সাধারণ মানুষ যেন তাঁদের অবস্থান থেকে কোনোমতেই সরে আসেন। এরপরই প্রধান বিচারপতি যে বিক্ষুব্ধদের পাশে রয়েছেন তা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। কারণ বহু মানুষের মধ্যে বিচার বিভাগ সম্পর্কে এ কারণে বিভ্রান্তি ছড়িয়েছে। মনে করা হচ্ছে যে ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এক গণরোষের মাধ্যমে সরকারকে ফেলে দিতে উস্কানি দিচ্ছেন। তাই কালক্ষেপ না করেই দ্রুত ব্যবস্থা নিল কোর্টের জন সংযোগ আধিকারিকরা। বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রধান বিচারপতির মন্তব্য ও ছবিকে সম্পূর্ণরূপে প্রেক্ষিতবিহীনভাবে পোস্ট করে জনমানসে ভুল বার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে এমন কোনো পোস্ট সমাজ কখনোই মাধ্যমে দেননি বলে দাবি করা হয়েছে তাতে। এর পিছনে কারা রয়েছে তাঁদের খুজে বার করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!