- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৭, ২০২৪
বিচারপতিদের দ্বন্দ্বে সুপ্রিম স্থগিতাদেশ
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্বের শুনানিতে এই সংক্রান্ত মামলার সব বিচারপ্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থগিত করা হয়েছে সিবিআই তদন্তও। এদিকে রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল করল।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিক্যালে ভর্তি মামলায় আপাতত সিবিআই তদন্তেও স্থগিত দিয়েছে শীর্ষ আাদালত। সোমবার পর্যন্ত এই সংক্রান্ত তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। শনিবার আদালত বন্ধ থাকার পরও এই মামলার শুনানি হল।
এই মামলা প্রসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়, মেডিক্যাল কলেজে ভর্তির মামলায় ডিভিশন বেঞ্চে আবেদন নিয়ে তারা লিখিত বক্তব্য জানাতে চায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘দুই বেঞ্চের কারও বিরোধিতা করা হচ্ছে না। তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে জানাতে চাই।’’
মেডিক্যাল কলেজে ভর্তির মামলায় রাজ্যকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলাকারী ইশিতা সোরেন-সহ অন্যান্যদের নোটিস দিতে বলা হয়েছে।
সলিসিটর জেনারেল তুষাম মেহেতা প্রশ্ন তোলেন কোনও মেমো ছাড়া ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ দিতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কারও ফাঁসি বা বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনও মেমো ছাড়া ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে পারে। এটা সেরকম বিষয় নয়, অথচ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ দিয়েছে, এটা হয় না। এই নিয়ে রাজ্যের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি জানতে চায় এই মামলার কোনও মেমো নেই, লাইভ স্ট্রিমিং হয়নি, তাহলে কি করে রাজ্যের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হতে পারে?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন, তা-ও স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডিবওয়াই চন্দ্রচূড়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে মামলার অর্থাৎ স্পেশাল কিভ পিটিশন দাখিলের আবেদন করে রাজ্য। সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিয়েছে। সেই সঙ্গে রাজ্যকে নোটিস জারি করা হয়েছে শীর্ষ আদালত থেকে। মামলাকারীকেও নোটিস দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মেডিক্যালে ভর্তি মামলায় আপাতত সিবিআই তদন্তও স্থগিত থাকছে। সোমবার পর্যন্ত এই সংক্রান্ত তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা।
সুপ্রিম কোর্টের নির্দেশের সারসংক্ষেপ :-
* কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
* রাজ্যকে এসএলপি দেওয়ার অনুমতি শীর্ষ আদালতের
* মূল মামলাকারী চাইলে মামলার পার্টি হতে পারেন
* মেডিক্যাল কলেজে ভর্তির দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ শীর্ষ আাদালতের
* আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি
*তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে লিখিত ভাবে অর্ডার হিসাবে শীর্ষ আদালতে যা জানিয়েছেন সেই বিষয়টি সোমবার শুনানিতে আসতে পারে
* অভিষেক মনু সিংভি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অযৌক্তিক ভাবে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে শীর্ষ আদালতে শনিবার জানালেও সেই বিষয়টি নিয়ে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ কিছু বলেননি
❤ Support Us





