- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৬, ২০২৩
নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন করুক দেশের সাংবিধানিক প্ৰধান, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে
নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটনে আমন্ত্রণ পাননি দেশের সাংবিধানিক প্ৰধান । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ২৮ মের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় একদিকে দেশের ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে, তেমনি দেশের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের শীর্ষে থাকা রাষ্ট্রপতিই নতুন সংসদ ভবনের উদ্বোধন করুক, এই দাবিতে বৃহস্পতিবারই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে । এবার শুক্রবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত ।
মামলাকারীর আইনজীবী জয়া সুকিন বলেছিলেন, সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিই দেশের সাংবিধানিক প্রধান । সংসদের অধিবেশন শুরু, বিল পাশের পর অনুমোদন—সবকিছুতেই রাষ্ট্রপতির ভূমিকা রয়েছে। তাঁকে বাদ দিয়ে সংসদ ভবনের উদ্বোধন অগণতান্ত্রিক। বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ মামলার শুনানিতে বলেছেন কী কারণে এই পিটিশন দাখিল করা হয়েছে তা আদালতের কাছে স্পষ্ট নয় । সেইসঙ্গে তারা সংবিধানের ৩২ অনুচ্ছেদ উল্লেখ করে বলেছেন, এই মামলা আদালত গ্রহণ করছে না ।
বিরোধীরাও অনুষ্ঠানকে ঘিরে প্রধানমন্ত্রীর স্বৈরাতারীতার অভিযোগ তুলেছেন । অন্যদিকে এনডিএ জোটের ১৯টি দলের পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ মে অর্থাৎ রবিবারের অনুষ্ঠানে তারা থাকবেন ।
❤ Support Us






