Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২৩, ২০২৩

স্বপ্নের নায়কের ভিডিও কলে ইচ্ছাপূরণ শিবানীর

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বপ্নের নায়কের ভিডিও কলে ইচ্ছাপূরণ শিবানীর

গোটা বিশ্বজুড়ে শাহরুখ খানের ভক্তের সীমা নেই। তাঁর মিস্টি অঙ্গভঙ্গি সকলের হৃদয় চুরি করে চলেছে। ৬০ বছর বয়সী এক মহিলা ক্যান্সারে আক্রান্ত। যিনি যৌবন বয়স থেকেই শাহরুখ খানের অন্ধ ভক্ত। তাঁর ইচ্ছে ছিল, জীবনে অন্তত একবার শাহরুখের সঙ্গে দেখা করবেন। নিজের ইচ্ছের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন খড়দহের ওই বাসিন্দা শিবানী চক্রবর্তী। শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন সত্যি হল। প্রিয় নায়কের সঙ্গে দেখা হল, কথা হল। তবে সামনা–সামনি নয়, ভিডিও কলের মাধ্যমে। যেভাবেই হোক না কেন, স্বপ্ন তো পূরম হল।

শিবানী চক্রবর্তী নামে ৬০ বছর বয়সী ওই মহিলা কয়েক বছর ধরে টার্মিনাল ক্যান্সারে ভুগছেন। তাঁর এই মারণরোগ সিনেমার প্রতি এবং বিশেষ করে বলিউড বাদশা শাহরুখ খানের প্রতি তাঁর ভালবাসাকে কমাতে পারেনি। সারা জীবন শাহরুখ খানের বড় ভক্ত হয়ে থেকে গেছেন। তাঁর হৃদয়ে তার একমাত্র ইচ্ছা ছিল, জীবনে একবার সুপারস্টারের সাথে দেখা করা।

তাঁর সেই ইচ্ছের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। তাঁর ইচ্ছের কথা জানতে পারেন শাহরুখ। শিবানীর স্বপ্নের কথা শোনার সঙ্গে সঙ্গে কিং খান তাঁকে ভিডিও কল করেন এবং প্রায় ৪০ মিনিট কথা বলেন। স্বপ্নপূরণ হয় শিবানীর। তাদের কথোপকথনের শেষের দিকে শাহরুখ খান টার্মিনাল ক্যান্সারের অসুস্থতার সাথে লড়াই করার জন্য শিবানী চক্রবর্তীকে আর্থিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

এই ব্যাপারে শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া চক্রবর্তী বলেন, ‘‌শাহরুখ খান আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। তিনি মায়ের জন্য একটা দুয়া পড়েন।’‌ শিবানীর রান্না করা মাছ খাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন শাহরুখ খান, যাতে কোনও কাঁটা না থাকে। শাহরুখ খান সাধারণ ঘরোয়া রান্না খাওয়ার জন্য শিবানীর বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রিয়া বলেন, ‘‌শাহরুখ মাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আমার বিয়েতে আসবেন এবং মায়ের হাতে মাছ রান্না খাবেন, যাতে কাঁটা না থাকে।’‌

‘‌পাঠান’‌ সিনেমা মুক্তির পর শাহরুখ খানের প্রতি ভক্তদের ভালবাসা আরও বেড়ে গেছে। এখন তিনি পরবর্তী সিনেমা ‘‌জওয়ান’‌–এর জন্য প্রস্তুত হচ্ছেন। এই সিনেমাটি এবছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘‌জওয়ান’‌ সিনেমা ছাড়াও শাহরুখ বর্তমানে রাজকুমার হিরানির ‘‌ডাঙ্কি’‌ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাঁকে তাপসী পান্নুর সাথে অভিনয় করতে দেখা যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!