Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৮, ২০২৩

ইডির হেফাজতে সোনিয়ার নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির হেফাজতে সোনিয়ার নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

গোপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় সদস্যের দল তৈরি করল ইডি। আইপিএস অফিসার সোনিয়া নারাং এর নেতৃত্বে আজ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সংবাদ সংস্থার খবর, জেরায় মিলতে পারে অজানা এমন অনেক তথ্য, যা রহস্যের জট খুলতে সহায়ক হতে পারে।    

দীর্ঘ  টানাপোড়েনের পর আপাতত ইডির হেফাজতে অনুব্রত মণ্ডল। জিজ্ঞাসাবাদ এড়াতে অতীতে শারীরিক অসুস্থতাকে বহু বার ঢাল করেছেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।বিচারকের নির্দেশে তিন দিনের ইডি হেফাজতে তাঁকে থাকতে হবে। ইডি সূত্রে খবর, সবথেকে দক্ষ তদন্তকারী আধিকারিকরা  প্রশ্নোত্তরের সময় উপস্থিত থাকছেন। বিশেষত দলের নেতৃত্বে থাকা সোনিয়া নারাং অভিযুক্তদের তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ করবার জন্য পুলিশ মহলে খ্যাত। সুতরাং প্রশ্ন এড়িয়ে গেলে বা সত্য গোপন করলে  তাঁর বিপদ বাড়তে পারে।

কেন্দ্রীয় সংস্থা  যে দল গঠন করেছে সেই দলে সোনিয়া নারাং ছাড়াও  রয়েছেন  স্পেশ্যাল ডিরেক্টর বিবেক আর ওয়াদেকার, স্পেশ্যাল ডিরেক্টর রাহুল নবীন, স্পেশ্যাল ডিরেক্টর মনিকা শর্মা। থাকছেন সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা, ও সোহান কুমার শর্মার মতো বড়ো বড়ো গোয়েন্দা আধিকারিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!