Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৯, ২০২৩

দেশে কেরোসিন ছড়ানোর কথা বলেছেন রাহুল, উনি কি দেশলাই খুঁজছেন: স্মৃতি ইরানি

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে কেরোসিন ছড়ানোর কথা বলেছেন রাহুল, উনি কি দেশলাই খুঁজছেন: স্মৃতি ইরানি

সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে রাহুল গান্ধি নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেছেন ,”মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হচ্ছে। নরেন্দ্র মোদি তাই মণিপুরে যাননি।” রাহুলের এই ভাষণের পর সংসদে অনাস্থা বিতর্কে বলতে উঠে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, ‘‘রাহুল গান্ধি বলেছেন দেশে কেরোসিন ঢালা হচ্ছে। আপনি বিদেশে কি দেশলাই কাঠি খুঁজতে গিয়েছিলেন। বিদেশে গিয়ে উনি বলেছেন, ভারতে সৌহার্দ্য নেই। খুব শীঘ্রই গণ্ডগোল হবে। দেশ জুড়ে কেরোসিন ছড়িয়ে আছে এখন শুধু একটি আগুনের ফুলকির দরকার। তথ্য বলছে দেশ বিরোধীদের সঙ্গে আমেরিকায় গিয়ে দেখা করেছেন রাহুল। আমেরিকায় ওর সঙ্গে দেখা হয়েছিল তানজিম আনসারির। দেখা হয়েছিল মিনহাজ খানেরও। যাঁরা দেশের বিরুদ্ধে সরব হয়েছেন। স্ফুলিঙ্গে খুঁজতেই কি সেই সাক্ষাৎ হয়েছিল?’’

এদিন মণিপুর প্রসঙ্গে সংসদে আলোচনা নিয়ে স্মৃতি ইরানি বলেন, সংসদে মণিপুর নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। স্মৃতি ইরানি বললেন, ‘‘লোকসভায় মণিপুর নিয়ে আলোচনা করতে চেয়েছিল কংগ্রেস। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যখন মণিপুর নিয়ে আলোচনা করতে চাইলেন, তখন তাঁরা পালিয়ে গেলেন। কথা বললেন না। কারণ আলোচনা হলে, কংগ্রেসেরই অসুবিধা।’’ প্রসঙ্গত, কংগ্রেস-সহ বিরোধীদের দাবি ছিল মণিপুর নিয়ে শুধু সংসদে আলোচনা নয়, মণিপুর নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কারণ তিনি মণিপুরে যেমন যাননি, তেমনই মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে কিছু বলেনওনি। যে টুকু বলেছেন, তা সংসদের বাইরে বলেছেন। তাই কোনও ভাবেই মনিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী ছাড়া করোও বক্তব্য তাঁরা চাইছেন না।

বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেওয়ার কথা। সারা দেশের মানুষ এখন অপেক্ষায়, মণিপুরের হিংসা, অগ্নিসংযোগ, ধর্ষণ, নগ্ন করে তিন মহিলাকে প্যারেড করানোর ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন। কি বলেন মনিপুরের ৩ মে থেকে চলতে থাকা জাতি হিংসা ও সংঘর্ষ নিয়ে। কারণ মণিপুরে বিরোধীদের কথায় “ডাবল ইঞ্জিন সরকার” চলছে। তাও সেখানে কেন এই অস্থিরতা। বিজেপি তো দাবি করে, ডাবল ইঞ্জিন সরকার মানে সব সমস্যার সমাধান, তাহলে মনিপুর ৩ মে থেকে জ্বলছে কাদের ইন্ধনে?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!