- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৫
বিপদে ‘গডম্যান’।২০ বছরের পুরনো খুনের মামলায় রাম রহিমকে নোটিস দিল শীর্ষ আদালত
সাচ্চা ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং ২০০২ সালে খুন হন। সেই হত্যা মামলায় ডেরাপ্রধান গুরুমীত রাম রহিম সিং এবং আরও চারজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় এবার অভিযুক্তদের সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদ শুরু হবে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং নিহতের পরিবারের আপিলের ভিত্তিতেই এই নোটিশ দিল আদালত।
ফের শিরোনামে জেলবন্দি ‘গডম্যান’ গুরমীত রাম রহিম সিং। ২০০২ সালে রঞ্জিত সিং হত্যা মামলায় নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রঞ্জিত সিং ছিলেন ডেরার একজন প্রাক্তন ম্যানেজার। ওই মামলায় গুরমীত এবং বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করে পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এ বার ডেরা প্রধানকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।
দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার ডেরা প্রধান এবং মামলার সঙ্গে যুক্ত সকলকে নোটিস পাঠিয়েছে। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আগেই মৃতের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই মামলা। বিচারপতিরা মন্তব্য করেছেন, ‘এই মামলাটিও বিচারপতি ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করা হবে।’
২০০২ সালে ১০ জুলাই হরিয়াণার কুরুক্ষেত্রের খানপুরে রঞ্জিত সিংকে গুলি করে হত্যা করা হয়। রঞ্জিতের হত্যার পিছনে রাম রহিমের হাত আছে বলে অভিযোগ ওঠে। ডেরা সচ্চা সৌদা প্রধান গুরুমীত রাম রহিমের বিরুদ্ধে এক অজ্ঞাত চিঠি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জিত, যেখানে নারী ভক্তদের প্রতি রামরহিমের যৌন অত্যাচারের অভিযোগ আনা হয়েছিল। দন্তকারীদের দাবি, রঞ্জিতই সেই লিফলেট ছড়িয়েছিলেন বলে সন্দেহ করা হয় এবং তার জেরেই খুন হন তিনি।
ওই খুনের মামলায় ২০২১ সালে রাম রহিম ও আরো চারজনকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হয়। নিম্ন আদালত রায় দিয়েছিলেন, রঞ্জিত খুনের পুরো পরিকল্পনা রাম রহিমের। যদিও পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডেরা প্রধান ও বাকি অভিযুক্তদের বেকসুর খালাস দেয়। রঞ্জিত খুনের মামলায় মুক্তি পেলেও, আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি তিনি। ২০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। সাংবাদিক রাম চান্দের প্রজাপতিও হত্যা মামলাতেও দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান। বর্তমানে তিনি রয়েছেন রোহতকের সুনারিয়া জেলে।
❤ Support Us







