Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৫, ২০২৪

নববর্ষের সকালে সন্দেশখালিতে রেখা পাত্রকে নিয়ে শুভেন্দু, অন্যদিকে হাড়োয়া হাজি নুরুল প্রচারে ঝড় তুললেন।

আরম্ভ ওয়েব ডেস্ক
নববর্ষের সকালে সন্দেশখালিতে রেখা পাত্রকে নিয়ে শুভেন্দু, অন্যদিকে হাড়োয়া হাজি নুরুল প্রচারে ঝড় তুললেন।

নববর্ষের সকালে সন্দেশখালিতে রেখা পাত্রকে নিয়ে শুভেন্দু, অন্যদিকে হাড়োয়া হাজি নুরুল প্রচারে ঝড় তুললেন। কানমারি থেকে রাজবাড়ি পর্যন্ত বর্ষবরণ পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারি। ইদানিং কালে বিজেপির এত বড় মিছিল সন্দেশখালি দেখেনি। যদিও সন্দেশখালির বাইরে থেকেও লোক এনে জমায়েত করা হয়েছেবলে তৃণমূলের দাবি। রাজবাড়িতে সভা করেন শুভেন্দু। তিনি বলেন, সন্দেশখালির মানুষ গর্জে উঠেছে। এবার তৃণমূলের পরাজয় নিশ্চিত। শুভেন্দু এদিন জনসভায় দাঁড়িয়ে, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়ি নিলামে কিনে নেওয়ার হুমকি দিলেন। শুভেন্দু বলেন, ‘‌এখানকার , গাছ, লতা, পাতা আকাশ, বাতাস, আগুন সব ছিল মমতার আলালের ঘরে দুলাল শেখ শাজাহান। শাজাহান আর কোনদিন বেরতে পারবে না।’‌ শুভেন্দু বলেন, শাজাহানের বাড়ি নিলাম হলে আমি কিনব। কত বড় মস্তান আমি দেখে নেব।’‌ তিনি বলেন, ‘‌এই রাজবাড়ির ব্যবসায়ী সমিতির দুর্গা পুজোর প্যান্ডেলের গেরুয়া কাপড় খুলেছিলেন জিয়াউদ্দিন মোল্লা।’‌ শুভেন্দু হুঙ্কার দেন, এবারে দুর্গাপুজোয় ব্যবসায়ী সমিতির প্যান্ডেল হবে অযোধ্যার রামমন্দিরের আদলে। আমি অষ্টমীর দিন ধুতি পরে অঞ্জলি দিতে আসব।’‌ অন্যদিকে, এদিন বিপুল জনস্রোতে হাড়োয়া বিধানসভা এলাকায় প্রচারে করলেন বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। নতুন বছরে তৃণমূলের প্রচারে হাজি বললেন, গত লোকসভা থেকে এবারে মার্জিন আরও বাড়বে। সেটাই আমাদের লক্ষ্য। হাড়োয়া বিধানসভা থেকে ১ লক্ষের বেশি ভোটে তৃণমূল এগিয়ে থাকবে। এদিন হাজি নুরুল ইসলামকে পেয়ে আবেগে ভাসলেন হাড়োয়ার শাসন এলাকার মানুষ। ২০০৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরে এই এলাকার ঘরছাড়া মানুষকে ঘরে ফিরিয়েছিলেন হাজি নুরুল। শাসন অঞ্চল তৃণমূলের আহ্বায়ক রঞ্জিত মন্ডল বলেন, ২০০৯ সালে সিপিএমের অত্যাচারে শাসন এলাকার বহু মানুষ ঘরছাড়া ছিলেন। সেবার হাজি নুরুল ইসলাম জেতার পর সেইসব ঘরছাড়া তৃণমূল কর্মী ও সাধারণ সমর্থক ঘরে ফিরতে পেরেছিলেন। হাজি নুরুলের সেই অবদান এখানকার মানুষ ভোলেনি। শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম , সন্দেশখালির ছোট ঘটনা বসিরহাটে কোন প্রভাব পড়বে না। হাজি সাহেবে জিতলে শাসনে শান্তি থাকবে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!