Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১২, ২০২৩

টুইটারের গুণগানে তালিবান, হাসির রোল নেট দুনিয়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
টুইটারের গুণগানে তালিবান, হাসির রোল নেট দুনিয়ায়

ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে তালিবানের অবস্থান সম্পর্কে সারা বিশ্বই অবগত। মজার বিষয় হল, এমন ‘গণতন্ত্রপ্রেমী’ -রাই টুইটার বনাম থ্রেডস নিয়ে নিজেদের মতামত সর্বসমক্ষে রাখছে। যা সামনে আসার পর, হতচকিত গোটা নেট দুনিয়া। ফেসবুক মেটা কর্তৃক চালু হওয়া থ্রেডস অ্যাপের আর টুইটারের মধ্যে যে অঘোষিত লড়াই শুরু হয়েছে তাতে দ্বিতীয় সোশ্যাল সাইটটির পক্ষে অবস্থান গ্রহণ করছেন কাবুলের প্রধান তালিবান নেতা আনাস হাক্কানি।

টুইটারের পক্ষ নেওয়ার প্রধান কারণ হিসেবে তিনি জানিয়েছেন মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাপকভাবে গুরুত্ব দেয় মাইক্রোব্লগিং সাইটটি। নিজেদের নীতিতেও এ বিষইয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এলন মাস্ক মালিকানাধীন সংস্থাটি। অপরদিকে মেটা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, চিন্তা ও মত প্রকাশকে কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় ফেসবুকে। এ প্রবণতা নতুন থ্রেড আপে যে থাকবে না সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।

তিনি আরো জানিয়েছেন, টুইটার তাঁর ব্যবহারকারীদের একটা মুক্ত পরিসর দেয়, যেখানে তারা তাদের পছন্দ মতো ছবি, ভিডিও বা কোনো মন্তব্য পোস্ট করতে পারে। কোনো অসহিষ্ণুতার নীতি নিয়ে চলে না সংস্থা। কিন্তু মেটার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। বয়া বাহুল্য তালিবান সরকারেরও সরকারিভাবে নীল প্রতীক যুক্ত টুইটার আকাউন্ট রয়েছে। যেখান থেকে বিভিন্ন বিষয়ে মতের আদান প্রদান করা হয়।

তালিবান নেতার মেটার বিরুদ্ধে ক্ষোভ অসঙ্গত নয়। নিজেদের ঘোষিত নীতিতে জনপ্রিয় সামাজিক মাধ্যম সাইটটি স্পষ্টই জানিয়েছে,তাদের মঞ্চ কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে নিজদের চিন্তাধারা প্রচার করতে দেয় না। টুইটাররের এমন কোনো নীতি নেই। তাই তালিবানের ক্ষোভ অনুমেয়। আশ্চর্যের বিষয়, ক্ষমতা দখলের পর যে দেশে ব্যক্তির অধিকার , নারী স্বাধীনতা বিপন্ন সে দেশ দুই মুক্ত মঞ্চের মধ্যে তুলনামূলক বিচার করতে নেমেছে কে কত বেশি স্বাধীন পরিসর দেয়। আফগান মহিলাদের দুর্দশার কথা স্মরণে রেখেও এমন স্ববিরোধ নেট নাগরিকদের মধ্যে কৌতূকের সঞ্চার করছে। যা নিয়ে মজার মিম শেয়ারের মাধ্যমে  সরগরম নেট পাড়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!