- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১৪, ২০২২
পিকাসোর চিত্র পাঠশালা, প্রকাশ্যে কন্যা মায়ার জন্য তৈরি ড্রয়িং খাতা
পিতা কন্যার যৌথ চিত্র আসর
কন্যার বয়স তখন মাত্র পাঁচ, বাবা মেয়ের জন্য নিজের হাতে তৈরি করলেন ড্রয়িং খাতা । শৈশবের সাধারণ চিত্রশিক্ষার প্রচলিত পাঠ থেকে এই খাতা আলাদা । হাঁতে আঁকা বর্ণময় পশু-পাখি, জোকার, অ্যাক্রোব্যাট, ঘোড়া এবং ফুল অথবা বিভিন্ন জ্যামিতিক আকার, অরিগ্যামি, তবে প্রত্যেকটি আংশিক সম্পূর্ণ ।বাকিটা সম্পূর্ণ করার দায়িত্ব ছিল কন্যার ।
সহজ অথচ নীবিড় স্নেহময় পাঠদানের এমন যুগলবন্দী, বিশ্বে বিরল । ভুবনজয়ী চিত্রকর যখন স্নেহশীল শিক্ষক, তখন এই জাদু তো স্বাভাবিক ।
প্রথম কন্যা মায়া রুইজকে হাতে কলমে ছবি আঁকার পাঠ দিতে এমনই এক অভিনব আঁকার খাতা তৈরি করেছিলেন বিশ্ব চিত্তজয়ী চিত্রি পাবলো পিকাসো । ২০ শতকের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পীর মৃত্যুর প্রায় ৫০ বছর পর এবার প্রকাশ্যে এল এই ঐতিহাসিক স্কেচবুক ।
স্কেচবুকটির খোঁজ দিলেন পিকাসোর নাতনি ডায়না উইডেমেয়ার রুইজ । তিনি নিজেও একজন চিত্র এবং ইতিহাস গবেষক । গত কয়েক দশক ধরে দাদু পিকাসোর নানান কাজকর্মের ওপর গবেষণা করছেন । এর আগে তাঁর সৌজন্যে প্রকাশ্যে এসেছিল পিকাসোর বেশ কিছু চিঠি এবং স্কেচ । এবার দাদু এবং মায়ের পুরনো আসবাবপত্র ঘাটতে ঘাটতে খুঁজে পেলেন হাতে কলমে চিত্রশিক্ষার এই অভিনব বইটি ।
পাবলো পিকাসোর জেষ্ঠ্য কন্যার বয়স এখন ৮৬ । অনেক স্মৃতিও ক্রমশ ধূসর হয়ে এসেছে । কিন্তু কন্যার হাতে বাবার আঁকা খাতা পরতেই আপ্লুত, আবেগঘন তিনি ।
চিত্রপাঠের এই আসরের স্মৃতিচারণায় মায়া বলেছেন, অনেকসময় বাড়ির রান্নাঘরেও শুরু হয়ে যেত পিতা-কন্যার আঁকার ক্লাস । ধূর্ত শেয়াল আর আঙুরফল নিয়েও ছবি আছে এই খাতায় । শুধু চিত্রশিল্পই নয়, একইসঙ্গে পিকাসো মায়াকে শিখিয়েছিলেন অরিগ্যামিও।
৮০ বছর আগের ঘটনা, হঠাৎ শুরু হল বিশ্বযুদ্ধ । বাজারে রং-এর আকাল । তাই কালি কিংবা পেনসিল দিয়েও ছবি এঁকেছেন পিকাসো আর তাঁর ছোট্ট মেয়ে মায়া । ব্রিটিশ সাপ্তাহিক অবজার্ভারকে চিত্রিকন্যা বলেছেন, আমার শৈশব ছিল ছবির চলমান আর বর্ণময় । এই বই তার প্রমাণ । তবে এর নির্মাতা একজন জগতখ্যাত চিত্রকর বলে নন, আসলে এই খাতায় লুকিয়ে আছে এক ভালো মানুষ আর স্নেহশীল পিতার আন্তরিক স্পর্শ । বাবার এই উপহার নিয়ে আমি আনন্দময় এক উত্তেজনায় থাকতাম । এই ড্রয়িং খাতার পাতায় একদিকে আছে তাঁর বাবার আঁকা একটি বাটি অন্যদিকে সেটি নকল করে তিনি নিজে এঁকেছেন । গোটা প্রক্রিয়াটিই একই সঙ্গে চলতো । বাবা আর মেয়ের যৌথ চিত্র পাঠশালা । মায়া রুইজ পিকাসো আরও বলেছেন, কোনকোন দিন এমনও হয়েছে, বাবা আর আমার আঁকার বিষয় সম্পূর্ণ আলাদ । কাজের মাঝেই বাবা, আমার আঁকার ভুল গুলো শুধরে দিতেন । ছবির সঙ্গে, রঙের সঙ্গে আমার বন্ধুত্ব গড়তে, কখনো তিনি পাখি অথবা কুকুর বা মাথার টুপি আঁকতেন, আবার কখনো গোটা পাতা জুড়ে এঁকে দিলেন সার্কাসের দৃশ্য ।কখনো সংখ্যা দিয়েও চলতো অভিনব আঁকার খেলা । দশ নম্বরটিকে ভেঙ্গেচুড়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে বাবা-মেয়ের এই আঁকার খাতায় । আবার কখনো রুপকথা কিংবা নীতিকথার গল্পও জীবন্ত হয়ে উঠতো তাদের ছবিতে । মজাদার চিত্রপাঠের এই আসরের স্মৃতিচারণায় মায়া বলেছেন, অনেকসময় বাড়ির রান্নাঘরেও শুরু হয়ে যেত পিতা-কন্যার আঁকার ক্লাস । ধূর্ত শেয়াল আর আঙুরফল নিয়েও ছবি আছে এই খাতায় । শুধু চিত্রশিল্পই নয়, একইসঙ্গে পিকাসো মায়াকে শিখিয়েছিলেন অরিগ্যামিও। কাগজের এরোপ্লেন থেকে শুরু করে পাখি, ঘোড়া কিংবা বাড়ির নানান আসবাবপত্রের প্রতিকৃতি । এমনকি নিজের চিত্রপ্রদর্শনীর আমত্রণ পত্র দিয়েও মেয়ের জন্য তৈরি করেছিলেন পাখি ।
মজার বিষয় পিকাসোর চিত্রপাঠের শুরুও হয়েছিল তাঁর বাবার কাছ থেকে । হোসে রুইজ- ছিলেন ফাইন আর্টসের অধ্যাপক । পরে পিকাসো মাদ্রিদের কিংবদন্তি শিক্ষা প্রতিষ্ঠান রিয়েল অ্যাকাডেমিয়ায় ভর্তি হলেও, মাত্র কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেন । বাবার কাছে হাতেকলমের শিক্ষাই হয়ে ওঠে কিংবদন্তী চিত্রির ডিগ্রি । আর সেই ঘরানাকে বজায় রেখে তিনিও হয়ে উঠেছিলেন মেয়ের চিত্রগুরু ।
গগ্যাঁ কিংবা ম্যাটিস যেখানে বেশি করে জোর দিয়েছিলেন ছবির গ্রাফিক এবং বর্ণময়তার দিকে, সেখানে রূপকই হয়ে উঠেছে পিকাসোর হাতিয়ার । আমাকে আঁকা শেখানোর ক্ষেত্রেও তাই প্রতিপদেই অ্যাকাডেমিক তত্ত্বকে নস্যাৎ করেছেন তিনি । পিকাসো কন্যা , বাবা আর আমার জীবন রসায়ন তাই অনেক বেশী রোমাঞ্চময় ।
বাবার ছবিযাপন প্রসঙ্গে কন্যা মায়া বলেছেন, অনেকেই হয়তো পিকাসোর ক্যানভাস দেখে, ঠাট্টা করে বলেন, এ ছবির মধ্যে কী আছে, একজন বাচ্চাও এর থেকে ভালো আঁকতে পারে । বিশ শতকের অনেক শিল্প বিপ্লবের পেছনে ছিল সামাজিক ব্যাভিচার, কেচ্ছা আর তামাশার ইতিহাস, তবে পিকাসোর শিল্পকর্ম এখানেই সতন্ত্র । তাঁর ক্যানভাস ছিল সত্য আর ন্যায় বিচারের দর্পণ । সেইসময়কার অন্যান্য শিল্পী যেমন ভ্যান গঘ, গগ্যাঁ কিংবা ম্যাটিস যেখানে বেশি করে জোর দিয়েছিলেন ছবির গ্রাফিক এবং বর্ণময়তার দিকে, সেখানে রূপকই হয়ে উঠেছে পিকাসোর হাতিয়ার । আমাকে আঁকা শেখানোর ক্ষেত্রেও তাই প্রতিপদেই অ্যাকাডেমিক তত্ত্বকে নস্যাৎ করেছেন তিনি । পিকাসো কন্যা , বাবা আর আমার জীবন রসায়ন তাই অনেক বেশী রোমাঞ্চময় ।

১৯৫৫, কেন্সের চিত্র প্রদর্শনীতে পিকাসো এবং মায়া, সঙ্গে ফরাসি অভিনেত্রী ভেরা ক্লোউজোট
পিকাসোর নাতনি, ডায়না উইডেমেয়ার রুইজ যাঁর উদ্দোগ্যেই ৮৬ বছর পর খুঁজে পাওয়া গেল পিকাসো এবং মায়ার শৈশবযাপনের বর্ণময় অধ্যায়, তিনি জানিয়েছেন, দাদুর বিভিন্ন কাজ নিয়ে তিনি একটি বই লিখেছেন । সেখানে বিখ্যাত চিত্রকরের জীবনের অনেক নাজনা অধ্যায়, সংস্কার আর জাদু বিদ্যার প্রতি তীব্র আসক্তির কথাও বর্ণনা করেছেন তিনি । ঐতিহাসিক এই স্কেচবুক উদ্বারে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মিউজ পিকাসো প্যারিসে চিত্র বিষয়ে গবেষণা করতে করতেই এগুলো তিনি খুঁজে পেয়েছেন । ডায়না জানান, ১৯২৭ সালে ম্যারি থ্রেসে ওল্টারারের প্রেমে পরেন পিকাসো । ম্যারি তখন কিশোরী । কিন্তু প্রায় ২৮ বছরের বড়ো বর্ণময় চিত্রকরের প্রেমাহ্বানকে উপেক্ষা করতে পারেননি । তাদেরই কন্যা মায়া রুইজ ।
পিতা ও কন্যার সেই চিত্র খাতা, অরিগ্যামি, পিকাসোর তুলিতে কন্যা মায়া এবং তাদের বিভিন্ন মুহূর্তের আলোকচিত্রকে ঘিরে শুর হবে প্রদর্শনী সেন্টার পম্পিদু’-এর গ্যালারিতে । চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত । চিত্রশালার কর্মকর্তা, ডিদের ওটিনজার জানিয়েছেন, কন্যার জন্য পিকাসোর তৈরি করা চিত্রখাতা দেখে সত্যি বোঝা যায়, আসলে কে কার চিত্রপটের অনুপ্রেরণা ! এই প্রদর্শনীটি আসলে এক সন্তানবৎসল পিতার অনুভূতির বহিপ্রকাশ, যার সাক্ষী হতে পারবেন শিল্প রসিকেরা ।
❤ Support Us






