Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২, ২০২১

উপনির্বাচনের ফল ঘোষণা, ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

রানাঘাটে গণনা শুরুর আগেই বিতর্ক। মহুয়া মৈত্র কী করে ঢোকেন গণনাকেন্দ্রে? ওঁর তো নিরাপত্তারক্ষী আছে, প্রশ্ন তুললেন জগন্নাথ সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
উপনির্বাচনের ফল ঘোষণা, ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

আজ মঙ্গলবার, রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা চলছে। উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। গত বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে ইস্তফা দেন তাঁরা। বিধায়কের মৃত্যুর কারণে ভোটগ্রহণ হচ্ছে খড়দহ ও গোসাবায়। গত বিধানসভা ভোটের নিরিখে ফল ২-২। এটাই ৪-০ করার আশা তৃণমূলের।

উত্তর ২৪ পরগনার খরদা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বাম প্রার্থী দেবজ্যতি দাস। তিনি গত নির্বাচনেও প্রার্থী হন কাজল সিনহার বিরুদ্ধে। বিজেপি এই আসনে প্রার্থী করেছে জয় সাহা কে। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। বিজেপি এই আসনে প্রার্থী করেছে আশক মণ্ডল কে। বামেরা এই আসনে প্রার্থী করেছে উদয়ন গুহর প্রাক্তন সতীর্থ এবং ফরওয়ার্ড ব্লকের নেতা আব্দুর রউফ কে। নদিয়ার শান্তিপুর আসনে তৃণমূলের প্রার্থী করেছে ব্রজকিশোর গোস্বামী কে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং বাম প্রার্থী সৌমেন মাহাত। দক্ষিন ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়বেন সুব্রত মণ্ডল। এই আসনে বিজেপি প্রার্থী পলাশ রাহা এবং বাম প্রার্থী আরএসপি থেকে অনিল চন্দ্র মণ্ডল।

গোসাবা উপনির্বাচনের ভোট গণনা আজ ক্যানিং বঙ্কিম সরদার কলেজে। দিনহাটা উপনির্বাচনের ভোট গণনা দিনহাটা কলেজে। কড়া প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপে রানাঘাট কলেজ। নদীয়ার শান্তিপুর বিধান সভার উপনির্বাচনের ভোট গননা চলছে। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কেন্দ্রের বাইরে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।গণনা শুরুর আগেই পক্ষপাতিত্বের অভিযোগ। অভিযোগ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কিভাবে কোন আইনে মহুয়া মৈত্র গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করলেন সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাচ্ছেন ।

গোসাবায় জয় সুনিশ্চিত করলেন তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। এই মুহূর্তে দশ রাউন্ডের গণনার শেষে তৃণমূলের ঝুলিতে রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৫ ভোট। বিজেপি পেয়েছে ১১ হাজার ৫৯৫ ভোট অর্থাৎ জয় সুনিশ্চিত। তৃণমূলের মত, গোসাবার মানুষ মনে রেখেছে প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের ভালোবাসা। সেই ভালবাসাই ভোটবাক্সে উপচে পড়েছে। উল্লেখ্য একই সময়ে দিনহাটাতেও ছুটছে তৃণমূল রথ। এখন দেখার গোসাবা না দিনহাটা কোথায় তৃণমূলের মার্জিন সবচেয়ে বেশি হয়।

খড়দহ বিধানসভা কেন্দ্রে ১৭,১০৯ ভোটে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

সর্বশেষ আপডেট অনুযায়ী শান্তিপুর পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ১৫ হাজার ৫৪৮ ভোট এগিয়ে। সকাল সকাল ট্রেন্ড দেখে হাসি চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কারণ রাজ্যে গত প্রায় এক দশক বিজেপির গড় ছিল এই শান্তিপুর।

এদিকে দিনহাটাতেও ধরাছোঁয়ার বাইরে তৃণমূল। দশম রাউন্ডের শেষে ৮১ হাজারের বেশি ভোটে এগিয়ে উদয়ন গুহ। দিনহাটাতেও তৃণমূলের নিশ্চিত জয় দেখছে তৃণমূল। এখানে শেষ বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৫৭ ভোটে জিতেছিলেন। তৃণমূলের ব্যখ্যা, সেই দিনহাটাতেই এত বড় ব্যবধান নিছক একটি সংখ্যা বাড়ানো নয়।


❤ Support Us
error: Content is protected !!