- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৯, ২০২৩
চিকিৎসকের সঙ্গে অভিষেকের সাক্ষাতের ছবি প্রকাশ্যে। দলীয় নেতাকে নিয়ে বিতর্কের অবসানের সম্ভাবনা দেখছে ঘাসফুল শিবির
আবারও সংবাদ শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তাঁর আরো একটি ছবি প্রকাশ্যে আসতেই নেট পাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। যাতে দেখা যাচ্ছে, ডাক্তারের চেম্বারে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। যা দেখার পর মনে হচ্ছে চিকিৎসকের কাছে থেকে কোনো বিষয় সংক্রান্ত রিপোর্ট বুঝে নিচ্ছেন তিনি। তাঁর বিদেশে চক্ষু চিকিৎসা করানো নিয়ে ইতিপূর্বে বিস্তর আলোচনা হয়েছে। টাইমস স্কোয়ারে সেলফি তোলা নিয়ে উঠে এসেছে আর্থিক দুর্নীতির হাত থেকে পালানোর অভিযোগ। এমতাবস্থায় চিকিতসকের সঙ্গে যাবতীয় বিতর্কের অবসান ঘটাতে পারে বলে মনে করেছেন ঘাস-ফুল শিবিরের সমর্থকদের একাংশ।
চোখের সমস্যায় চিকিৎসার জন্য গত মাসেই আমেরিকায় উদ্দেশ্যে রওনা দেন সস্ত্রীক অভিষেক। রুজিরা অবশ্য আগেই দেশে ফিরে এসেছেন। কয়েকদিন আগেই নিউইয়র্কের টাইমস স্কোয়ার থেকে একটি সেলফি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। ক্যাপশনে লিখেছিলেন, ‘সানি সানি মর্নিং ইন এনওয়াইসি অর্থাৎ নিউইয়র্কের এক রৌদ্রোজ্জ্বল সকাল। যা ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যে। যার তীব্র সমালোচনা করেন, সিপিএমের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পালটা প্রতিক্রিয়া জানায় তৃণমূল শিবির ।
চিকিৎসার কারণে গত ২৬ জুলাই দুবাই পাড়ি দেন অভিষেক। এব্যাপারে আগেই কলকাতা হাই কোর্ট একটি হলফনামা পেশ করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ১৫ তারিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিদেশ সফর সম্পর্কে বিস্তারিতভাবে চিঠি দিয়ে জানানো সত্ত্বেও তাঁদের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি আরো বলেন, আমেরিকার আগামী ৮ অগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী সেখানেই গিয়েছেন তিনি। আর তাঁর ছবিই এখন ঘোরাঘুরি করছে নেট মাধ্যমে। এনিয়ে বিরোধীদের জলঘোলা করা অমূলক বলে মনে করছেন তৃণমূলের তরুণ নেতারা। এক্ষেত্রে বলা দরকার, চলতি বছরের মার্চে মাসে চিকিৎসকের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল। বেশ কিছু সমস্যার জন্য তাঁর আর যাওয়া হয়নি। প্রসঙ্গত, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য মার্কিন মুকুকে তাঁকে থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এবারো তাঁর যাবতীয় রিপোর্ট দেখছেন তিনি।
❤ Support Us






