- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
সরকারি প্রকল্প ঘিরে বিবাদ, স্বরূপ নগরে বিজেপির কর্মীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা
বিজেপির কর্মীর হাতে মার খেয়ে মাথা ফাটল তৃণমূল নেতার। উত্তর ২৪ পরগনার স্বরূপ নগরের নির্মান গ্রামের ঘটনা। জখম তৃণমূল নেতার নাম মানস গাইন। তিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের সদস্যার স্বামী। ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হন মানসবাবু।
ইট, বাঁশের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পরিতোষ বৈদ্য নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপনগর ব্লকের শাড়াপুল–নির্মাণ পঞ্চায়েতের নির্মাণ গ্রামে বাংলার বাড়িকে কেন্দ্র করে উপভোক্তার সাথে শরিকি ঝামেলা মেটাতে গিয়েছিলেন স্থানীয় বুথের সদস্যার স্বামী মানস গাইন। আজ, সোমবার দু’পক্ষের মধ্যে বাংলার বাড়ি পাওয়াকে কেন্দ্র করে মারামারি হচ্ছে এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মানসবাবুও ২ ভাইয়ের বিবাদ মেটাতে সেখানে গিয়েছিলেন। অভিযোগ, পুলিশের সামনেই মানস গাইনকে বেধড়ক মারধর করা হয়। পেছন থেকে বাঁশের আঘাতে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে যায়। মানসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাড়াপুল নির্মাণ পঞ্চায়েতের শাষক দলের প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘এদিন সকালে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা অশোক বৈদ্যের সাথে বাড়ি তৈরির জমির সীমানা নিয়ে শরিকি ঝামেলা শুরু ভাই পরিতোষ বৈদ্যের সাথে । বিবাদ মেটাতে যান স্থানীয় বুথের তৃণমূল নেতা মানস গাইন। কোন রফা সূত্র না পেয়ে বিবাদ চরমে উঠছে দেখে মানস সেখান থেকে চলে আসেন । কিছু বুঝে ওঠার আগে পিছন দিক থেকে ইট, বাঁশ ও রড দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন মানস।’ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পরিতোষ বৈদ্য নামে একজনকে আটক করে। পরিতোষ বৈদ্য বিজেপির সক্রীয় কর্মী । বিজেপির দাবি এটা নিছকই পারিবারিক বিবাদ। এখানে রাজনৈতিক রঙ লাগাচ্ছে তৃণমূল। পরিতোষ বলেন, আমার অংশের জমি দখল করছে ভাই। তাতে ইন্ধন দিতে এসেছিলেন রাজনৈতিক প্রভাব খাটাতে এসেছিলেন শাসক দলের ওই নেতা। তিনি জনরোষে পড়ে জখম হয়েছেন।
❤ Support Us







