- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৬, ২০২২
‘স্মৃতি’ উসকে দীপিকার স্বপক্ষে তৃণমূল নেতার টুইট। শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
রক্ষণশীলদের শূলে পাঠানের ‘বেশরম রঙ’ গান, দেশ জুড়ে গেরুয়া প্রতিবাদের ঝড়। এমনই হাওয়ায় পাল্টা স্রোত। তৃণমূল নেতা ঋজু দত্তর টুইটে তৃণমূল-বিজেপি তরজায় নতুন অক্সিজেন যোগাল।
The hate-mongering idiots of the #BoycottSquad who wants to #BoycottShahRukhKhan for “Bhagwa Rang on a Bikini” in #BesharmRang need to immediately boycott, @smritiirani , because she wore a “Bhagwa Bikini” in 1998, but she’s a Union Cabinet Minister. Why No Action on Her??
👇👇 pic.twitter.com/GGSmSvXbFm— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@DrRijuDutta_TMC) December 16, 2022
পাঠান বিতর্কের সূচনা হয় বিজেপির আই টি সেলের ন্যাশনাল কনভেনর অমিত মালব্যর টুইটকে কেন্দ্র করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত বলিউড গায়ক অরিজিৎ সিং’রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি উপস্থিত দর্শক ও শ্রোতামণ্ডলীর কাছে উপস্থাপন করেন। মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ, রানি, অমিতাভ,জয়া, থেকে শুরু করে বলিউডের নামকরা শিল্পীরা। অরিজিৎ এর গাওয়া গানের অংশটি টুইট করে মালব্য খুব ইঙ্গিতপূর্ণ ভাবে মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গেরুয়ার হাতেই সুরক্ষিত।পাল্টা প্রতিক্রিয়া আসে তৃণমুলের পক্ষ থেকে। তৃণমূল নেতা ঋজু দত্ত তার টুইটার হ্যাণ্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেই টুইটে তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পুরোনো একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ফেমিনা মিস ইণ্ডিয়া ১৯৯৮ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্মৃতি ইরানিকে সাঁতারের পোশাকে র্যাম্প ওয়াক করতে দেখা যাচ্ছে।
At the Kolkata Film Festival, Mamata Banerjee asked Arijit Singh to sing one of his favourites and he chose रंग दे तू मोहे गेरुआ…
It was an evening of realisations. From Mr Bachchan to Arijit, who reminded Mamata Banerjee, in her backyard, that the future of Bengal is saffron… pic.twitter.com/57n2RztC8B
— Amit Malviya (@amitmalviya) December 16, 2022
ঋজুর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপি। বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের এই নেতার বিরুদ্ধে নারীবিদ্বেষের অভিযোগ করে বলেছেন, তৃণমূলে কিছু নেতা আছেন যারা মেয়েদের স্বাধীন ভাবে নিজের পছন্দমত জীবন বেছে নেওয়ার অধিকারকে সম্মান দিতে চান না। এদের মত ব্যক্তিদের জন্যই দেশে মেয়েদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে।
Shame on Mamata Banerjee for appointing such misogynist men as TMC’s national spokesperson. He has no respect for women and the choices they make in life. They resent successful women and their rise. Men like him are responsible for rising crime against women. https://t.co/56WntLxKgb
— Locket Chatterjee (@me_locket) December 16, 2022
Moreover, I belong to a party whose leader is the definition of women empowerment. And you from a party that calls rapists “sanskari brahmins”. So please..side hatiye !!
— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@DrRijuDutta_TMC) December 16, 2022
ঋজুও বিলকিস বানোর ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেন। লকেটের মন্তব্যর প্রতিক্রিয়ায় ঋজু জানান যে ‘গেরুয়া রং কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়।আর দিপীকার মত অভিনেত্রী যখন গেরুয়া রঙের কোনো পোষাক পরিধান করেন তখন এদের প্রচুর সমস্যা, কিন্তু স্মৃতি ইরানিকে একই ধরণের পোশাকে দেখা গেলে এরা চুপ থাকে।’ বিজেপি স্ববিরোধকে এভাবেই তীব্র ধিক্কার জানান ঋজু। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রসঙ্গ টেনে এনে তাঁকে নারী ক্ষমতায়নের এক সার্থক সংজ্ঞা রূপে তিনি অভিহিত করেন।
উল্লেখ্য শাহরুখ-দিপীকা অভিনীত পাঠান ছবিটির প্রথম গান মুক্তির পর থেকেই অতি দক্ষিণপন্থীদের রোষের শিকার। আমির , রণবীরের ছবির মত তাঁর ছবিও বয়কটের ডাক উঠছে তাঁদের শিবির থেকে। মধ্যপ্রদেশের বিজেপির বিধায়ক ও মন্ত্রী নরোত্তম মিশ্র গানটিতে দিপীকার পোষাককে আপত্তিকর বলে মন্তব্য করেছিলেন। যেহেতু তাঁকে গেরুয়া সাঁতারের পোষাকে দেখা গেছে। যা হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষদের ভাবাবেগকে আহত করে। পাশাপাশি গানটির দৃশ্যায়নের মধ্যেও জঘন্য মানসিকতার প্রতিফলন তিনি দেখতে পেয়েছিলেন। এই ছবিকে মধ্য প্রদেশের হলে মুক্তি পেতে দেওয়া হবে না বলে তিনি হুমকিও দেন।
শাহরুখ অবশ্য তার ফিল্মের বিরুদ্ধে এই ধরণের অযৌক্তিক প্রচারকে পাত্তা দিতে নারাজ। তবে স্মৃতির পুরনো ভিডিও প্রকাশের পর গেরুয়া বাহিনী বেশ কিছুটা বেকায়দায় । এখন গেরুয়া রঙ এর ‘পবিত্রতা’ রক্ষার প্রশ্নে তাদের আন্তরিকতা নিয়ে যে প্রশ্ন উঠবে তা নিয়ে সহমত রাজনৈতিক বিশেষজ্ঞরা।
❤ Support Us








