- দে । শ
- মে ১৫, ২০২৫
তৃণমূলের সম্প্রীতি সভার আয়োজন
সম্প্রীতির নজির। তীব্র রোদ-গরমে হাঁসফাঁস করা পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজের পুজো ও মেলায় আসা হাজার-হাজার ভক্তদের পানীয় জল, বাতাসা ও গ্লুকোন ডি খাওয়ালেন তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। এই কর্মসূচির উদ্যোক্তাদের সেবাপরায়ণ মনোভাবে অভিভূত দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীর দল।
পূর্বস্থলী ২নং ব্লকের জামালপুরে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বুড়োরাজের পুজো উপলক্ষ্যে বসেছে বিশাল মেলা। দূরদূরান্ত থেকে তিনদিন ধরে লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে জমজমাট পুজো ও মেলা প্রাঙ্গণ। এই সময় তাপপ্রবাহ চলছে গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে। গরমে পুণ্যার্থী ও সাধারণ মানুষজনের ওষ্ঠাগত প্রাণ। এই পরিস্থিতিতে পুজো দিতে আসা ভক্তদের কথা ভেবে মন্দিরগামী রাস্তার সানঘোষপাড়া এলাকায় মুকশিমপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব একটি জলদান শিবিরের আয়োজন করেন। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে পানীয় জল, বাতাসা ও গ্লুকোন ডি দেওয়া হয়েছে। তৃণমূলের সংশ্লিষ্ট অঞ্চল সভাপতি বাপি শেখ বললেন, ‘তীব্র গরমে বুড়োরাজের মেলায় আসা হিন্দু ভাইবোনদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হল।’ সেইসঙ্গে এটা ‘মমতা ব্যানার্জির শিক্ষা’ বলে জানালেন আয়োজকদের তরফে তৃণমূলের পূর্বস্থলী ২নং ব্লক সভাপতি বদরুল আলম মণ্ডল, পঞ্চায়েত প্রধান সঙ্গীতা মাঝি, উপপ্রধান মানারুল শেখরা।
❤ Support Us






