Advertisement
  • দে । শ
  • মার্চ ১৭, ২০২২

ডেরেক ও ব্রায়েনের মুকুটে নতুন পালক, আবার বর্ষসেরা নির্বাচিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেরেক ও ব্রায়েনের মুকুটে নতুন পালক, আবার বর্ষসেরা নির্বাচিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ

সাংসদ হিসেবে ভাল পারফরম্যান্সের জন্য আবার বর্ষসেরা সম্মানে ভূষিত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য ডেরেক। খবরটি নিজেই টুইটারে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যসভার সংসদের লোকমত কমিটির চেয়ারম্যান শরদ পাওয়ার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে চলতি বছরের ‘সাংসদ রত্ন’ সম্মান দেওয়া হয়েছিল তৃণমূলের সৌগত রায়কে। এরপর ডেরেক ও ব্রায়েনের এই সাফল্যে স্বভাবতই খুশির জোয়ার ঘাসফুল শিবিরে।

তাঁর এই সাফল্যের নেপথ্যে তৃণমূলের সাধারণ কর্মী, সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন।সংসদের চলতি অধিবেশন শুরুর সময়ে ঘোষণা হয়েছিল তৃণমূল সাংসদ সৌগত রায়ের নাম। বাংলার একমাত্র সাংসদ হিসাবে এ বছরের ‘সাংসদ রত্ন’ সম্মান পাচ্ছেন তৃণমূলের সৌগত রায়। সপ্তদশ লোকসভার শুরু থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে দমদমের সাংসদকে সম্মান দিতে চলেছে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামক সংস্থা।
সারা ভারতের মোট ১১ জন সাংসদ এই সম্মান পাচ্ছেন। এর মধ্যে ৮ জন লোকসভার বাকি ৩ জন রাজ্যসভার সদস্য। এই ১১ জনের মধ্যে রয়েছেন এনসিপির সুপ্রিয়া সুলে, আরএসপির এন কে প্রেমচন্দ্রন, শিব সেনার শ্রীরাং আপ্পা বার্নে। সম্মান প্রাপক লোকসভার সদস্যরা হলেন তৃণমূলের সৌগত রায়, কংগ্রেসের কুলদীপ রাই শর্মা, বিজেপির বিদ্যুৎ বরণ মাহাতো, হীনা বিজয়কুমারী গর্বিত, সুধীর গুপ্ত। এবার একই স্বীকৃতি পেলেন ডেরেক ও ব্রায়েন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!