Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

হারোয়ায় বোমা বিস্ফোরণে নিহত তৃণমূল কর্মী, পুরুলিয়ায় ভোটের বলি বিজেপি সমর্থক। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে ২৪ দিনে মৃত ১৪

আরম্ভ ওয়েব ডেস্ক
হারোয়ায় বোমা বিস্ফোরণে নিহত তৃণমূল কর্মী, পুরুলিয়ায় ভোটের বলি বিজেপি সমর্থক। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে ২৪ দিনে মৃত ১৪

“আমার স্বামী গান গাইতেন। তিনি কখনো বোমা বানাতে পারেন? ওঁকে মাথায় বোমা মেরে, হাত কেটে খুন করা হয়েছে। পকেটে ৫ হাজার টাকা ছিল সেটা নিয়ে নিয়েছে। সদইকেলটাই নিয়ে নিয়েছে।” উত্তর ২৪ পরগণার হারোয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের সুড়িপুকুর এলাকায় পরিতোষ মণ্ডলের মৃত্যুতে এভাবেই অভিযোগ করলেন তাঁর স্ত্রী। মৃতের স্ত্রীর দাবি, “আমার স্বামী তৃণমূল সক্রিয়ভাবে করতেন না। মাঝে মাঝে ডাকত। পাড়ায় থাকেন। ডাকলে তাই যোতে হয়। উনি গান নিয়েই সারাদিন থাকতেন। রবিবারও ওনাকে তৃণমূল মিটিংয়ে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ মিটিংয়ে থেকে ওনার যাওয়ার কথা ছিল স্টুডিওতে।”

পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যে মৃত্যু চলছেই। এই নিয়ে ভোট ঘোষণার পর থেকে ২৪ দিনে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল। বোমা ফেটে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার এই মৃত্যুতে মৃতের সংখ্যাটা ১৪তে পৌঁছল। এখনও ভোটের ৫দিন বাকি।

সোমবার সকালে এলাকার একটি পুকুর পাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ একটি দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের দাবি, পরিতোষকে খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিতোষ হাড়োয়া থানার সোনাপুকুর-শঙ্করপুর অঞ্চলের কুচেমোড়ায় বাসিন্দা। এলাকাবাসীর দাবি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে আচমকা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরিতোষের হাত উড়ে গিয়েছে। দেহের বিভিন্ন জায়গায় বোমার স্প্রিন্টারের টুকরো বিঁধে মৃত্যু হয়েছে তাঁর। বিস্ফোরণের ঘটনায় আরও চার জন জখম হয়েছেন বলে দাবি পড়শিদের।

যদিও মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী তৃণমূলের কর্মী। সেই কারণে বিরোধী পক্ষের লোকেরা তাঁকে অনেক দিন ধরেই প্রাণে মারার চেষ্টা করছিলেন। তাঁর কথায়, ‘‘আমার স্বামী বোমা বাঁধত না। গানবাজনা করত। বোমা ফেটে এ ভাবে কারও মৃত্যু হয় নাকি! মাথার পিছনটা মেরে ফাটিয়ে দিয়েছে। যখন লাশ নিয়ে আসা হয়েছে, তখনও গলগল করে রক্ত পড়ছিল। দুটো হাত কেটে নিয়েছে। আমার স্বামীর খুনিদের কঠোর শাস্তি চাই।’’তবে এই রহস্যমৃত্যুর ঘটনায় সাশকদল তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যু মিছিল অব্যাহত। এবার পুরুলিয়ার মানবাজার এলাকায় কেন্দডি প্রামে খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধার। মৃতের নাম বঙ্কিম হাঁসদা। নির্বাচনী প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর থেঁতলানো দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই খুনের জন্য তৃণমূলের দিকে অভিযোগের অঙুল তুলেছে বিজেপি।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মৃতের নাম বঙ্কিম হাঁসদা,  বয়স ৪৮ বছর। তিনি পুরুলিয়ার বোরো থানার কেন্দডি গ্রামের বাসিন্দা। বঙ্কিম হাজরাকে ১০২ নম্বর বুথের সাধারণ সম্পাদক বলে বিজেপি নেতৃত্বের দাবি করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যান। সোমবার সাতসকালে কেন্দডিতে খেতের মধ্যে ওই বিজেপির কর্মীর থেঁতলানো দেহ দেখতে পান স্থানীয়রা।এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বান্দোয়ান বিধানসভার মানবাজার ২ ব্লকের বোরো-জারাগোড়া অঞ্চলের কেন্দডি গ্রামে।বিজেপির বান্দোয়ান তিন মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো বলেন, “বঙ্কিম আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। ষড়যন্ত্র করে তাঁকে খুন করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!