- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ৮, ২০২২
আজ মমতা-অখিলেশের ভার্চুয়াল ভাষণ, সম্প্রচার করবে সমাজবাদী পার্টি
উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে সরাসরি তৃণমূল না লড়লেও সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অখিলেশ যাদবের আমন্ত্রণেই, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে সোমবার লখনউয়ে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ আমি চাই সমাজবাদী পার্টি জিতুক।’
আজ মঙ্গলবার বেলা ১২টায়, অখিলেশ যাদবের সঙ্গে জনসভায় ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সেই ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছে সমাজবাদী পার্টি। দুপুর ২টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব যৌথ সাংবাদিক বৈঠক করবেন। আজ বিকেলে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর ৩ মার্চ বারাণসী সফরে যাওয়ার কথা মমতা-অখিলেশের। সেদিন রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কাশী বিশ্বনাথের মন্দিরে তাঁদের পুজো দেওয়ার কথা আছে।
সমাজবাদী পার্টির সমর্থনে তৃণমূল নেত্রীর উত্তরপ্রদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছে এরাজ্যের বিরোধীরা।শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ নন্দীগ্রামে নিজে যে বৈতরণী উতরোতে পারেননি, অখিলেশের ফুটো নৌকোকে পার করা পারবে না, ইস বার যোগী বাবা তিনশ পার’
সুজন চক্রবর্তী বলেছেন, ‘পশ্চিমবাংলায় তৃণমূলের দলীয় কোন্দলে ব্যাপক ছড়াচ্ছে। আগে নিজের দল সামলাক ।
বিরোধীদের কটাক্ষ গা না মেখে বাংলার শাসকদল আপাতত নিজেদের লক্ষ্যেই মনোযংযোগ করছে ।
❤ Support Us







