- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২, ২০২৩
রাজ্য পুলিশের ৪ আইপিএস বদলি, বিজ্ঞপ্তি জারি নবান্নের
রাজ্য পুলিশের শীর্ষ পদে থাকা ৪ জন আইপিএস-কে বদলি করে দেওয়া হল। সেই বদলির বিজ্ঞপ্তি মঙ্গলবার রাতে জারি করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের থেকে। জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। নতুন কমিশনার হয়ে আসানসোল-দুর্গাপুরে এসেছেন আইজি, সিআইডি সুনীল কুমার চৌধুরী। এদিকে বিদায়ী কমিশনার সুধীর কুমার নিলাকান্তমকে বদলি করে রাজ্য পুলিশের অন্য বিভাগে পাঠানো হয়েছে। তাঁকে ডিআইজি পাঠান হয়েছে। এদিকে আইপিএস লক্ষ্মী নারায়ণ মিনাকে রাজ্যের কারা বিভাগের এডিজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা বিভাগের বিদায়ী এডিজি সঞ্জয় সিংকে পুলিশের সশস্ত্র বিভাগের এডিজি করা হয়েছে।
সম্প্রতি আসানসোল এলাকায় পরপর বেশ কয়েকটি খুনের ঘটনায় পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। মনে করা হচ্ছে তাই সুধীর কুমার নিলাকান্তমকে সেই পদ থেকে সরানো হল। তাঁর জায়গায় দক্ষ আইপিএস অফিসার সুনীল কুমার চৌধুরীকে সেখানে পাঠানো হয়েছে। সিআইডির উঁচু পদে থাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে যথেষ্ট দক্ষ,তাঁর অভিজ্ঞতাও রয়েছে। যদিও সমস্ত বদলিকেই রুটিন বদলি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সরারি বিজ্ঞপ্তিতে।
চলতি বছরেরই শুরুর দিকে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। সেখানের নতুন পুলিশ সুপার করা হয়েছিল ভাস্কর মুখোপাধ্যায়কে। তিনি আগে ছিলেন সুন্দরবনের দায়িত্বে। এছাড়াও গত মার্চ মাসে মোট ৫১ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়। বদলি করা হয় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকেও। তাঁর জায়গায় গোয়েন্দা প্রধান হন শঙ্খশুভ্র চক্রবর্তী। এদিকে জ্ঞানবন্ত সিংকে এডিজি (এসটিএফ) থেকে বদলি করে সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছিল। এদিকে কলকাতা ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডেকেও বদলি করা হয়েছিল। তাঁকে যুগ্ম কমিশনার (সদর) পদে বদলি করা হয়। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হন শুভঙ্কর সিনহা সরকার এবং কল্যাণ মুখোপাধ্যায়। এদিকে মার্চ মাসের এই পদবদলের পর ফের অগস্টে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে রদবদলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও নবান্ন দাবি করছে এগুলি রুটিন বদলি। তবে বিভিন্ন মহলে দাবি, সাধারণত বড় রদবদলের কয়েক মাসের মধ্যে আবার এই ধরনের রদবদল হয় না।
❤ Support Us






