- দে । শ
- মে ১৩, ২০২২
নিয়ম গড়ল তৃণমূল। সপ্তাহ জুড়ে দলের মেট্রোপলিটন ভবনে বসবেন নেতা-মন্ত্রীরা।
প্রতিসপ্তাহে, প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, নিয়মিত বাইপাস সংলগ্ন মেট্রোপলিটান তৃণমূল ভবনে বসবেন দলের প্রথম সারির নেতা নেত্রীরা । সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত শ্রমিক নেত্রী দোলা সেন, দুপুর ১ টা থেকে ত টে পর্যন্ত প্রাক্তনমন্ত্রী পূর্ণেন্দু বসু, বুধ ও বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে ১ টা পর্যন্ত যুবসভাপতি সায়নী ঘোষ, বিকেল ৩ টে থেকে সন্ধ্যে পর্যন্ত চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, তিনটে থেকে ৫ টা পর্যন্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক মলয় মজুমদার, সঞ্জয় বকসি, বুধবার ১১ থেকে ১ টা পর্যন্ত শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা অশোক রুদ্র।
দলের নিত্যদিনের কাজকর্ম, সাধরণের নানা সমস্যা খতিয়ে দেখার নিয়মানুবর্তিতা নিয়ে আসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় বন্টনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ ও ব্রাত্য বসুকে। কে কখন থেকে, কোন কোন দিনে নব সংযোজিত ভবনে বসবেন, তা তাঁরাই ঠিক করে দিয়েছেন । সদর দফতর খালি থাকবে না । প্রতিদিনই একাধিক নেতা পালাক্রমে বসবেন । বিশ্লেষণ করবেন দলীয় কাজ কর্ম ।
❤ Support Us






