- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২, ২০২৩
ভোটের ফলে কারচুপি, ট্রাম্পের বিরুদ্ধে নয়া অভিযোগ।পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ঘিরে উঠছে প্রশ্ন
বিপদ বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। এবার সরাসরি নির্বাচনে ফলাফল পালটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হলেন পূর্বতন মার্কিন রাষ্ট্রপতি। ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিজের পরাজয়কে মানতে না পেরে নিজের সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার জন্য উত্তেজিত করার চেষ্টা করেন তিনি। সংবাদ সংস্থার খবর, নতুন মামলায় তাঁর বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। যার প্রতিটিই যথেষ্ট গুরুতর। ফলে, আগামী বছরে তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মার্কিন মুলুকের ভূতপূর্ব রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তিনি দেশের সঙ্গে প্রতারণা মূলক চক্রান্ত করেছেন, হস্তক্ষেপ করেছেন ও বাধা দিয়েছেন ভোট প্রক্রিয়ায়। অপব্যবহার করেছেন নিজেদের ক্ষমতার। সংবাদ সংস্থার খবর, এব্যাপারে বৃহস্পতিবারই ফেডেরাল আদালতে হাজিরা দেওয়ার কথা প্রাক্তন প্রেসিডেন্টের। এই মামলায় যে ৪৫ পাতার অভিযোগনামা কোর্টে দাখিল করা হয়েছে, তাতে আরো ছজনের নাম রয়েছে। তাঁর মধ্যে চারজন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং একজন রাজনৈতিক উপদেষ্টা। সেখানে বলা হয়েছে, বাইডেন যাতে নির্বাচনে কোনোভাবেই না যেতেন তার জন্য ভাইস প্রেসিডেন্ট তথা সেনেট চেয়ারম্যান মাইক পেন্সকে নানা ভাবে প্ররোচিত করবার চেষ্টা করেছিলেন ট্রাম্প। যদিও সে পরিকল্পনা সফল হয়নি।
ট্রাম্পের বিরুদ্ধে সব মিলিয়ে এই মুহুর্তে ৪০ টি মামলা রয়েছে। ঘুষ দেওয়ার ব্যাপারে তিনি দোষী সাব্যস্ত তো হয়েছিলেনই। সেই সঙ্গে কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে উঠেছিল হোয়াইট হাউস থেকে গোপন নথি সরানোর অভিযোগ। সে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে সাতটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করাই ট্রাম্পের কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। পরের ভোটে দাঁড়িয়ে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন আপাতত বিসর্জন দেওয়া ছাড়া তাঁর সামনে অন্য কোনো উপায়ান্তর নেই।
❤ Support Us







