- দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২২
ইরানে হিজাব কাণ্ডের প্রতিবাদে লাইভ অনুষ্ঠানে চুল কাটলেন গায়িকা
হিজাব কাণ্ডে উত্তাল ইরান । তরুণী মাহসা আমিনিকে হিজাব না পরার ‘শাস্তি’ দিতে পিটিয়ে খুন করে পুলিশ । হিজাব কাণ্ডকে ঘিরে দিন কয়েক ধরেই ইরানের রাস্তায় প্রতিবাদের জন জোয়ার । ইরানের মানুষের প্রতিবাদের সঙ্গে নিজেকে একাত্ম করে তুলতেই এই প্রতীকী প্রতিবাদ তুরস্কের গায়িকার । এক গায়িকা, অনুষ্ঠানের মঞ্চে দাড়িয়েই চুল কেটে ফেললেন । সেই ভিডিও এখন ভাইরাল ।
ইরানে হিজাব কাণ্ডে প্রতিবাদের তীব্রতা বাড়ছে । প্রশাসন কড়া হাতে তা দমন করতে চাইছে । ইতিমধ্যেই ইরানের ৪৬টি শহরে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে । একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৭৫ জন প্রতিবাদীকে হত্যা করেছে ইরান প্রশাসন । যদিও সেই দাবিকে অস্বিকার করেছে স্থানীয় প্রশাসন । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সর্বত্র বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট । সোশ্যাল মিডিয়ার ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ।
❤ Support Us





