- দে । শ ভা | ই | রা | ল
- অক্টোবর ১৩, ২০২৩
হরিয়ানার আকাশে প্যারাগ্লাইডিং করে ইজরায়েলে ফিলিস্তিনি সন্ত্রাসীদের রুদ্ধশ্বাস আক্রমণের ঘটনার পুনর্নির্মাণ দেখালেন এক ভারতীয় মহিলা টেলিভিশন সাংবাদিক
ফিলিস্তিনি সন্ত্রাসীরা কীভাবে প্যারাগ্লাইডার দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছিল সেই রুদ্ধশ্বাস ঘটনার পুনর্নির্মাণ করে দেখালেন একটি ভারতীয় টেলিভিশন নিউজ চ্যানেলের এক মহিলা সাংবাদিক। ওই টেলিভিশন নিউজ চ্যানেলের সাংবাদিককে হরিয়ানার মানেসারে প্যারাগ্লাইডিং করতে দেখা গেছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ দৃশ্য জনগণের কাছে তুলে ধরার জন্য। ফিলিস্তিনি সন্ত্রাসীরা সম্প্রতি মোটরচালিত প্যারাগ্লাইডারে ইসরায়েল-এর গাজা অঞ্চলে প্রবেশ করার সময় আকাশ থেকে ইসরায়েলিদের আক্রমণ করার জন্য অ্যাডভেঞ্চার রাইড ব্যবহার করেছিল। যেহেতু সংবাদ মাধ্যমে ঘটনাটি উঠে আসে, যে আক্রমণের জন্য প্যারাগ্লাইডার ব্যবহার করেছিল সন্ত্রাসীরা, তাই সেই ঘটনার পুনর্নির্মাণের তৈরি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নিঃসন্দেহে উদ্ভাবনী সাংবাদিকতার এটাও একটা অভাবনীয় দিক, যা করে দেখালেন সাংবাদিক মৌসুমী সিং।
সাংবাদিক মৌসমী সিং তাঁর সংবাদ প্রতিবেদনে একটি প্যারাগ্লাইডার নিয়েছিলেন যুদ্ধক্ষেত্র থেকে আক্রমণের চিত্র তুলে ধরার বিষয়টি পুনর্নির্মাণের জন্য। তিনি তাঁর এই রিপোর্টিংয়ের মাধ্যমে তুলে ধরেন কিভাবে প্যারাগ্লাইডারের মতো একটি মজার জিনিষকে ফিলিস্তিনি সন্ত্রাসীরা যুদ্ধাস্ত্রে পরিণত করেছিল।
মৌসুমী সিং মাটি থেকে কয়েক ফুট উপরে তাঁর হাতে একটি সেলফি স্টিক ধরে ক্যামেরার মুখোমুখি হয়ে বলেছিলেন: “বোঝার চেষ্টা করুন যে এখানে পাইলট হওয়ার বিষয়টি এমন নয় যে তার জন্য অনেক প্রশিক্ষণের প্রয়োজন আছে।” বিবৃতিটির মাধ্যমে মৌসুমী সিং সম্ভবত এটাই ইঙ্গিত করেছেন যে কেন ফিলিস্তিনি সন্ত্রাসীরা ইসরায়েলে প্রবেশ করতে এবং তাদের আক্রমণ তীব্র করার জন্য এই পরিবহনটি অবলম্বন করতে পেরেছিল।
মজাদার ভ্রমণ উপভোগ করার জন্য ব্যবহৃত দুঃসাহসিক রাইডটি মারাত্মকভাবে যুদ্ধ পরিবহনে পরিণত হয়েছিল যা ফিলিস্তিনি সন্ত্রাসীদের ইসরায়েল আক্রমণ করতে সহায়তা করেছিল। তারা ক্ষেপণাস্ত্র হামলার আড়ালে একটি মিউজিক্যাল রেভ পার্টিতে আক্রমণ করার জন্য প্যারাগ্লাইডার ব্যবহার করেছিল। ইসরায়েলি ভূখণ্ডে তাদের উড্ডয়নের পর, তারা অবতরণ করে এবং সেখানে কয়েকজনকে পণবন্দি করে এবং সেই পার্টিতে নাচতে থাকা অনেক মানুষকে হত্যা করে।
❤ Support Us





