- দে । শ
- জুলাই ২৬, ২০২৫
নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী চিকিৎসক পড়ুয়া, বিক্ষোভ উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজে
মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করলেন এমবিবিএস পাঠরতা এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজে। কলেজ হোস্টেলে নিজের ঘরে আত্মহত্যা করেন ওই ছাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে একটা চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে কলেজ কর্মীদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ করেছেন ওই ছাত্রী। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মৃত ছাত্রীর রুমমেট তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি অন্যদের ডাকেন। দ্রুত ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেখানে ছাত্রীটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তার কাছেই একটা হাতে লেখা চিরকুট পড়েছিল। সেই চিরকুটে কলেজের কর্মীদের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ লেখা রয়েছে। এছাড়া পরীক্ষার সময়সূচিতে অনিয়ম, শিক্ষার্থীদের স্বেচ্ছাচারী ব্যর্থতা এবং বারবার আর্থিক দাবির কথাও উল্লেখ করা হয়েছে। চিরকুটে আরও দাবি করা হয়েছে যে, যেসব শিক্ষার্থী ফি দিতে অক্ষম স্কুল প্রশাসন তাঁদের প্রবল চাপ দিত।
ছাত্রীর আত্মহত্যার ঘটনার পরপরই ছাত্ররা কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। মূল প্রবেশপথ অবরোধ করে ধর্নায় বসে। পড়ুয়াদের দাবি, চিরকুটে উল্লেখিত কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিজে হবে। ছাত্র–ছাত্রীদের অভিযোগ, কলেজ প্রশাসন উপস্থিতি এবং পরীক্ষার ওপর চাপ সৃষ্টি করে, যার ফলে ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর সুখের থানে থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে অনড় থাকেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
❤ Support Us





