Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে সংকটে ভদকা! পুতিনের দেশের মদ ফেলা হচ্ছে নর্দমায়!

ভাইরাল ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় পানীয় স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, 'দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।'

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে সংকটে ভদকা! পুতিনের দেশের মদ ফেলা হচ্ছে নর্দমায়!

প্রতীকী ছবি ।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। এ বার সেই নিষেধাজ্ঞায় নতুন সংযোজন রাশিয়ান ভদকা। আমেরিকা ও কানাডা, রবিবার দুই দেশই নিষিদ্ধ করল রাশিয়ান মদ বিক্রি। দুই দেশের মদের দোকান ও বারে আর মিলবে না সুরাপ্রেমীদের মধ্যে জনপ্রিয় এই পানীয়।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু বলেছেন, রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনও মদ আর সেখানে বিক্রি করা হবে না। রাশিয়ার মদ বয়কটের কথা জানিয়েছে ওহায়ো-ও।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ডও মদের দোকানের তাক থেকে রাশিয়ান ভদকার বোতল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। একই পথ নিয়েছে কানাডাও। ইতিমধ্যে অন্টারিও-র ৬৭৯টি মদের দোকান থেকে রাশিয়ান ভদকার বোতল সরিয়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান ভদকা আমদানি করেছে। হুইস্কি, স্ট্যাটসস্কানের পর কানাডার সুরাপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মদ রাশিয়ান ভদকা। যুদ্ধের আবহে আপাতত সেই সুরাপ্রেম থেকে বঞ্চিত হবেন কানাডার মানুষ।

টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, ‘দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।’
পুতিনের দেশে তৈরি ভদকার বেচা বন্ধের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তৈরি পানীয় বিক্রিতে জোর দিয়েছে বার মালিকরা। একই সঙ্গে রাশিয়ান মদ ও অন‌্য সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে ওহিও এবং নিউ হ‌্যাম্পশায়ার প্রশাসন। কানাডায় ওন্টারিওর মদ বিক্রি নিয়ন্ত্রক বোর্ডও জানিয়ে দিয়েছে, তাদের বিভিন্ন স্টোরে থাকা রাশিয়ান মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

মিশিগানের বব’স বারের মালিক বব কিউয়ের কথায়, “আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমি ভাবলাম, আমিও আমার মতো করে রাশিয়ার মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপাই। তাই আমার দোকানের তাকে যত সোভিয়েত ব্র‌্যান্ড স্টোলিচানায়ার বোতল ছিল সব বের করে দিয়েছি। সেই জায়গায় রেখেছি ইউক্রেনের ভেক্টরের বোতল। আর সেই বোতলের উপর ‘সাপোর্ট ইউক্রেন’ বলে লিখে রেখেছি।’ ফেসবুকে বব এই মদ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করতেই তাঁর বারে ইউক্রেন সমর্থকদের ভিড় উপচে পড়ছে।

রাশিয়ান বংশোদ্ভূত শিল্পপতি ইয়ুর শেলফারের ভদকা সংস্থা স্টোলির তৈরি স্টোলিচানায়াকে আমেরিকানদের একাংশ বয়কট করতেই তাদের ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়। লেখা হয়, ‘ইউরোপে শান্তি রক্ষার পক্ষে স্টোলি গোষ্ঠী। ইউক্রেনবাসীর সঙ্গে ঐক‌্য-সংহতি বজায় রাখার পক্ষেও।’ সাউথ ক‌্যারোলিনার ইন্ডিয়ান ল‌্যান্ডে দ‌্য সাদার্ন স্পিরিটস নামের বারের জেনারেল ম‌্যানেজার ড্রিউ পোদ্রেবারাক জানালেন, ‘রাশিয়ান মদের ব্র‌্যান্ডগুলি বিক্রি বন্ধ করে ইউক্রেনের কোজাক ভদকা তাকে রাখতেই হু হু করে বিক্রি বেড়ে গিয়েছে। যা ভেবেছিলাম, তার চেয়েও বেশি দ্রুত বিক্রি হচ্ছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!