Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২০, ২০২৩

যোগীর নির্দেশ, রাস্তা আটকে কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়

ইদ ও অক্ষয় তৃতীয়ার আগে স্পর্শকাতর এলাকায় বাড়বে পুলিশ বুটের মস মস

আরম্ভ ওয়েব ডেস্ক
যোগীর নির্দেশ, রাস্তা আটকে কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়

উত্তরপ্রদেশে ইদ ও অক্ষয় তৃতীয়ার অশান্তি রুখতে কঠোর নির্দেশ জারি করল যোগী প্রশাসন, রাস্তা আটকে ধর্মীয় অনুষ্ঠান করা চলবে না। নির্দিষ্ট উপাসনাস্থলেই তা সীমাবদ্ধ রাখতে হবে।

যোগী বহুক্ষেত্রে বিশেষ বিশেষ সম্প্রদায়ের প্রতি তাঁর রূঢ় মনোভাব দেখাতে অভ্যস্ত। এবার ইদও একটি টার্গেট হয়ে উঠল। সাধারণত ইদের উপাসনা ইদ্গা ও বড়ো বড়ো মসজিদে অনুষ্ঠিত হয়। স্থানাভাবে রাস্তায়ও কোথাও কোথাও ছড়িয়ে যায়। ইদকে ঘিরে অঘটন বা সংঘর্ষ বিরল। উৎসবের চেহারা সর্বাত্মক নয়। নামাজ, প্রার্থনা, কোলাকুলি বিনিময়ে সীমাবদ্ধ থাকে। ভোজনের আড়ম্বরও তার অবিচ্ছেদ্য অঙ্গ। ইদ মানে উৎসব যা বারবার ফিরে আসে। তার রেশ থাকে তিন দিন। যে কোনো ধর্মীয় উৎসবের সঙ্গে সামাজিকতা যেভাবে জড়িয়ে থাকে, ইদে তার ব্যতিক্রম নেই।

তবে, তার উৎসবমুখরতা অপেক্ষাকৃত ক্ষীণ। মহরম কিংবা অন্যান্য কিছু অনুষ্ঠানে শোক প্রদর্শনের যে শক্তিময়তা দেখা যায়, ইদের চালচিত্রে এরকম নিদর্শন নেই। তবু, হঠাৎ উত্তরপ্রদেশে বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রস্তুতি কেন– এ প্রশ্ন উঠতেই পারে। যোগী কী প্রমাণ করতে চাইছেন, তার কঠোর ক্ষমতামত্ততা না ইদও হিংসার উৎস হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!