- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৩, ২০২২
উত্তরপ্রদেশে চতুর্থ দফায় নির্বাচণ শুরু। সকাল ৯টা অবধি ভোট পড়ল ৯ শতাংশ
ছবি: সংবাদ সংস্থা ।
চতুর্থ দফার ভোট যুদ্ধ শুরু হল যোগী-রাজ্যে। এই দফার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চতুর্থ দফায় লখনউয়ের পাশাপাশি লখিমপুর খেরি, সীতাপুর, পিলিভিট, হরদোই, উন্নাও, রায়বরেলি-সহ মোট ৫৯টি আসনের ভাগ্য নির্ধারণ হবে আজ। যোগী রাজ্যের ৯জেলায় ভোট গ্রহণ শুরু হয় সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল ৯টা অবধি ভোট পড়ল ৯ শতাংশ, ভোট দিলেন রাজনাথ সিং । উপ-মুখ্যমন্ত্রী দীনেশ কুমার । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং— ‘বিজেপি কেবল ইতিহাসের পুনরাবৃত্তিই করবে না, বরং এবারের নির্বাচনে বিজেপির আসন সংখ্যাও বৃদ্ধি পাবে।’ উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। ভোট দিয়ে বললেন, ‘চতুর্থ দফার পর বিজেপি ডবল সেঞ্চুরি করবে এবং আগের নির্বাচনের ফলের রেকর্ডও ভাঙবে। প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে উন্নয়ন করেছেন, তা সকলের ঘরে ঘরে পৌঁছেছে।’
অন্যদিকে বিএসপিই ক্ষমতায় আসবে, দাবি সতীশ চন্দ্র মিশ্রের । এদিন সকালেই লখনউয়ের কেন্দ্রে ভোট দেন বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র। বললেন–বিএসপি একতরফা ভোট পাচ্ছে। এই দফা শেষ হওয়ার পরই নিশ্চিত হয়ে যাবে যে বিএসপিই ক্ষমতায় আসছে । ‘
লখনউয়ের একটি কেন্দ্রে ভোট দিয়ে বিএসপি নেত্রী মায়াবতী ।সকাল থেকেই লম্বা লাইন লখিমপুর খেরির বিভিন্ন কেন্দ্রে। মানুষ লাইনে দাঁড়িয়ে কোভিড প্রোটোকল মেনেই মতদান দিতে পৌঁছে গেছেন বুথে। শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটপ্রক্রিয়া।
চতুর্থ দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে থাকছেন আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক, তিনি লখনউ ক্যান্টনমেন্ট থেকে দাঁড়িয়েছেন। এছাড়াও মন্ত্রী আশুতোষ টন্ডন (লখনউ ইস্ট), ইডি-র প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর সিং(সরোজিনী নগর)-ও রয়েছেন, উল্টো দিকে সপা সরকারের প্রাক্তন মন্ত্রী অভিষেক মিশ্রও প্রার্থী হয়েছেন।
২০১৭ সালে ৫৯ আসনের মধ্যে ৫১টিতেই জয়ী হয়েছিল বিজেপি, ৪টি আসন গিয়েছিল সপা-র ঝুলিতে, ২টি করে আসন পেয়েছিল কংগ্রেস ও বিএসপি। ১টিতে জয়ী হয়েছিল আপনা দল।
❤ Support Us








