Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৪, ২০২৩

নন্দীগ্রামে আক্রান্তদের ঘরে ফিরিয়ে শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

আরম্ভ ওয়েব ডেস্ক
নন্দীগ্রামে আক্রান্তদের ঘরে ফিরিয়ে শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

নন্দীগ্রামে গিয়ে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার কুণাল ঘোষ , শশী পাঁজা, সৌমেন মহাপাত্র সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল গিয়েছেন ভোট সন্ত্রাসে নন্দীগ্রামে দলের ঘরছাড়াদের ঘরে ফেরাতে। সেখানে বুরুলিয়া বাজার থেকে রুক্ষ্মিণী নগরের পার্টি অফিস এসে কুণাল ঘোষ বলেন, “আমরা নন্দীগ্রামে দেখছি, আমাদের সাংগঠনিক ত্রুটিতে বা কর্মীদের মান-অভিমানে আমাদের কিছু প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন। তার পরেই বহিরাগতদের এনে ঘুরে ঘুরে বিজেপি আমাদের ছেলেদের ওপর হামলা চালাচ্ছে। আমাদের কর্মীদের ঘরছাড়া করছে। একটা গ্রামে জিতেই এই অবস্থা করছে বিজেপি, তৃণমূল কিন্তু গোটা রাজ্যে রয়েছে, ক্ষমতায় রয়েছে, তৃণমূল তাহলে কি করতে পারে সেটা যেন শুভেন্দু অধিকারী ভেবে দেখেন। ১০ হাজার ৫৭ ভোটে পিছিয়ে থাকার জন্য শুভেন্দু অধিকারীর আক্রোশের ফলে এসব হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের ঘরে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। পুলিশকে বলছে এদের দেখতে, পুলিশ কজনকে গ্রেফতার করেছে? না করলে কেন করেনি? তৃণমূল শান্তি চায়, শুভেন্দু অধিকারী চাইছেন ৩৫৫, হিংসা। ১৪ জন রুক্ষ্মিণী নগরে ঘরছাড়া। আমরা আমাদের ছেলেদের বলছি শান্তি রাখতে। ওরা যদি একটা গ্রামে জিতে এই রিঅ্যাকশন করে, তাহলে সারা বাংলায় আমাদের কর্মীদের শান্তিতে থাকার বার্তা যদি না দিই, তাহলে কি হতে পারে বিজেপি ভেবে দেখেছে? এখনও এসএসকেএম হাসপাতালে আমাদের কিছু নন্দীগ্রামের আক্রান্ত ও আহত কর্মী ভর্তি ট্রমা কেয়ার সেন্টারে। ওই বেডের পাশে কিছু বেড ফাঁকা আছে, সেটা, কাল দেখেছি, কি জানে বিজেপি?” পুলিশের একটি অংশকেও কুণাল ঘোষ এদিন ভোট পরবর্তী সংঘর্ষের জন্য দায়ী করেন। তিনি বলেন, “এখনও কিছু পুলিশ কর্মী আছেন যারা ভেবে ছিলেন, এবার কিছু একটা হয়ে যাবে, তাই তারা অন্যরকম আচরণ করা শুরু করেছিলেন। তাঁদের বলছি, আমরা সবাইকে চিহ্নিত করছি।”

কুণাল ঘোষ এদিন জানিয়েছেন, তৃণমূলের যে আক্রান্ত ও আহত কর্মীরা নন্দীগ্রাম থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন তাদের শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে হাসপাতালে যাবেন। এছাড়া তিনি বলেন, “সমস্ত আক্রান্ত ও ঘরছাড়াদের পাশে দল আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!