Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৮, ২০২৫

টাকার বিনিময়ে জাল শংসাপত্র, গ্রেফতার যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
টাকার বিনিময়ে জাল শংসাপত্র, গ্রেফতার যুবক

জাল জন্মশংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট তৈরি করাতে গিয়ে নাদনঘাট পুলিশের জালে ধরা পড়ল যুবক। ধৃত বাপি ওঁরাও নাদনঘাটের ভাতুরিয়ার বাসিন্দা। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, বাইশ বছরের বাপি ওঁরাও কলেজে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেয়। কাজের জন্য বিদেশে যাবে বলে পাসপোর্ট তৈরির সিদ্ধান্ত নেয়। অনলাইনের মাধ্যমে নাদনঘাট ডিআইবিতে আবেদনও জানায়। আবেদনে নদিয়া জেলার কল্যাণী পুরসভার দেওয়া জন্মশংসাপত্র জমা দেয়। সেটি যাচাই করতে গিয়ে দেখা যায় যে, সেটি ভুয়ো। নাদনঘাট ডিআইবি সঙ্গে সঙ্গে বাপির বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ জানায়। পুলিশ তাকে ডেকে জেরা শুরু করে। ঝুরিঝুরি মিথ্যা আর অসংলগ্ন কথাবার্তার জন্য শেষমেশ বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেদের হেফাজতে পেয়ে কোথা থেকে কীভাবে কত টাকার বিনিময়ে এই শংসাপত্র সে তৈরি করল, তার তদন্ত শুরু করেছে। এর আগেও বাইরে থেকে টাকার বিনিময়ে কালনা পুরসভার নামে জাল জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্ট করাতে গিয়ে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাপির গ্রেপ্তারের পর পুলিশ মনে করছে, জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্রটি এখনও সক্রিয়। বাপিকে জেরা করে সেই চক্রটিকে চিহ্নিত করতে ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চাইছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!