Advertisement
  • দে । শ
  • জুলাই ১৪, ২০২৫

কেতুগ্রামে উদ্ধার বিপুল মাদক, গ্রেফতার জলপাইগুড়ির ২ বাসিন্দা

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামে উদ্ধার বিপুল মাদক, গ্রেফতার জলপাইগুড়ির ২ বাসিন্দা

৩৫ কেজি গাঁজা-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেতুগ্রাম থানার পুলিশ। গাঁজা পাচারের জন্য ব্যবহৃত দুটি স্কুটিও বাজেয়াপ্ত করে পুলিশ। বাদশাহি সড়কের মোড়গ্রামের কাছে ওই দুই স্কুটি আরোহীকে দেখে সন্দেহ হয় টহলদারি পুলিশের। রবি সরকার ও বিজয় বণিক নামে ওই দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আটক রবি ও বিজয় অসংলগ্ন কথা বলায় পুলিশের সন্দেহ দৃঢ় হয়। দু’জনকে আটকে পিঠের ব্যাগ তল্লাশি করে পুলিশ প্যাকেট ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করে দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃত বিজয় ও রবি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা এলাকার অম্বিকানগরের বাসিন্দা। ধৃতদের সঙ্গে মুর্শিদাবাদের যোগ পাওয়া গিয়েছে। অত রাতে গাঁজা নিয়ে ধৃতরা কোথায় সরবরাহ করতে যাচ্ছিল, কোথা থেকে গাঁজা আনা হচ্ছিল, এই চক্রের সঙ্গে কারা জড়িত, সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। অবশ্য পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজা ভর্তি ব্যাগ বর্ধমান হয়ে কলকাতায় পাঠানোর জন্যই স্কুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!