- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
কাশ্মীরে আখনুরে নিয়ন্ত্রণরেখায় বিস্ফোরণ, শহীদ দুই সেনা জওয়ান
ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর! আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর। বিস্ফোরণের জেরে দুই সেনা জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩.৪৫ নাগাদ আখনুর সেক্টরের লালেয়ালি কেঁপে ওঠে। সম্ভাব্য আইইডি বিস্ফোরণ বলে মনে করছেন সেনা আধিকারিকরা। তার জেরেই দুই জওয়ানের মৃত্যু বলে রিপোর্টে প্রকাশ। সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে। ওই অঞ্চলে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে সেনা জওয়ানরা জোরদার তল্লাশি শুরু করেছেন।
সেনা সূত্রে জানা যাচ্ছে, অভিযানের সময় এ-কে-৪৭ রাইফেল, তাজা কার্তুজ, ম্যাগাজ়িন, সাইগা এমকে রাইফেল-সহ প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। আখনুরের একটি গুদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। লেফটেন্যান্ট জেলারেল নবীন সচদেব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজৌরি-সহ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে বলে মাঝেমধ্যেই খবর আসছিল। সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় থানায় সহযোগিতায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। মঙ্গলবারও সে রকমই একটি অভিযানে গিয়েছিল পুলিশ এবং সেনার যৌথবাহিনী। তল্লাশি চালাকালীন আচমকাই বিস্ফোরণ হয়।
জম্মু কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ জম্মুর নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরের কেরী বট্টলে টহলদারি চালাচ্ছিল ভারতীয় সেনার হোয়াইট কর্পসের জওয়ানরা। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে আইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। গুরুতর আহত হন ৩ সেনাকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ সেনা জওয়ানের মৃত্যু ঘটে, আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।
❤ Support Us







