Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৮, ২০২২

কাতার বিশ্বকাপে আতঙ্ক ছড়াচ্ছে ক্যামেল ফ্লু

আরম্ভ ওয়েব ডেস্ক
কাতার বিশ্বকাপে আতঙ্ক ছড়াচ্ছে ক্যামেল ফ্লু

করোনার পর এবার ‘‌ক্যামেল ফ্লু’‌?‌ মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS) নামে পরিচিত মারাত্মক রোগ নিয়ে আতঙ্ক শুরু হয়ে গেছে কাতারে। ২০২২ বিশ্বকাপ চলাকালীন কাতারে এই মারাত্মক রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। বিশষজ্ঞদের আশঙ্কা, একমাসব্যাপী কাতারে অনুষ্ঠিত এই মহাযজ্ঞে যারা অংশ নিচ্ছেন তাঁরা মারাত্মক ‘‌ক্যামেল ফ্লু’‌–র পাশাপাশি করোনা ভাইরাস এবং মাঙ্কিপক্সের মতো বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণের মুখে পড়তে পারেন।

‘‌নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশনস’‌ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, বিজ্ঞানীরা দেখেছেন যে কাতার বিশ্বকাপে ব্যাপক জনসমাবেশ সম্ভাব্য সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে। কারণ দেশটির আয়তন ছোট। কিন্তু বিদেশ থেকে বহু দর্শক বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে হাজির হয়ে ভিড় বাড়িয়ে দিয়েছে। লেশম্যানিয়াসিস, ম্যালেরিয়া, ডেঙ্গু, জলাতঙ্ক, হাম, হেপাটাইটিস এ এবং বি, ডায়রিয়ার মতো রোগ নিয়ে পর্যটকরা এমনিতেই চিন্তিত। এর ওপর এবার আতঙ্ক ছড়িয়েছে ‘‌ক্যামেল ফ্লু’‌ বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, যে রোগটিকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, কাতার এই জাতীয় ভাইরাসে সংক্রমিত হতে পারে। ধারাবাহিক পর্যবেক্ষণ করে সংক্রমণ সম্পর্কে জানা গেছে। ‘‌নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশন’‌ জার্নালে প্রকাশিত গবেষণা সম্পর্কে আরও বলা হয়েছে, ‘‌বিভিন্ন রোগের এবং মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের ঝুঁকি কমাতে বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নিয়মিত টিকা দেওয়ার সাথে ভাইনাস সম্পক্রে সচেতন হতে হবে। এছাড়া স্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণের নিয়মগুলি পালন করা উচিত।’‌ বিশ্বকাপের জন্য কাতারে আসা ব্যক্তিদের উট স্পর্শ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য যে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (‌MERS)‌ প্রথম ২০১২ সালে কাতারের প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরবে দেখা গিয়েছিল।

ইংল্যান্ডের একটা বিজ্ঞান ওয়েবসাইট IFLScience–এর মতে, গত এক দশকে ক্যামেল ফ্লু–তে ২৭টি দেশে মোট ২৬৬০ জন আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ৯৩৫ জন মারা যান। মারাত্মক ভাইরাসটি উপসর্গবিহীন এবং জ্বর, শ্বাসকষ্ট এবং কাশির মতো হালকা লক্ষণ রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!