Advertisement
  • Uncategorized এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • ডিসেম্বর ৭, ২০২২

জম্মুর বিস্ময় বালকের অভিনব কীর্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মুর বিস্ময় বালকের অভিনব কীর্তি

কৃত্রিম উপগ্রহ তৈরি করে জম্মুর বিস্ময় বালক ওঙ্কার বাত্রা আবারও এক নজির গড়ল। ভারতে ন্যানো প্রযুক্তিতে কৃত্রিম উপগ্রহ তৈরীর এরকম উদ্যোগ এই প্রথম।তার এই কাজে কারিগরি সহায়তা করেছে দেশের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো ।

ইতিপূর্বেই ওঙ্কার মাত্র সাত বছর বয়সে ওয়েবসাইট বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই কাজের জন্য সর্বকনিষ্ঠ ওয়েবমাষ্টার হিসেবে গিনেস বুক তাকে স্বীকৃতি জানিয়েছে। শুধু তাই নয়, গোটা দেশ যখন কোভিড ১৯ এর মারাত্মক সংক্রমণ নিয়ে শঙ্কিত, সেই সময়ে একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট বানায় সেনা স্কুলের ছাত্র ওঙ্কার।এজন্য রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কারে সম্মানিত করা হয় এই ক্ষুদে প্রতিভাকে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে তার হাত এই পুরস্কার তুলে দেন। এবার সেই প্রতিভা চর্চার ধারাবাহিকতাকে বজায় রেখে দেশের প্রথম ওপেন সোর্স স্যাটেলাইট গড়ে নজির গড়ল জম্মুর বিএসএফ সিনিয়র সেকণ্ডারি স্কুলের এই ছাত্র।

এবিষয়ে এক সাংবাদিক সম্মেলনে ওঙ্কার জানিয়েছে, তার  তৈরি কৃত্রিম উপগ্রহটির নাম ‘ইন কিউব’। প্যারাডক্স সনিক স্পেস রিসার্চ এজেন্সির তত্ত্ববধানে তার তৈরি এই উপগ্রহ এই মাসেই সর্বসমক্ষে আসতে চলেছে । সাংবাদিকদের ওঙ্কার বলেছে, ন্যানো প্রযুক্তির সাহায্যে তৈরি এই স্যাটেলাইটটির ওজন মাত্র এক কিলোগ্রাম আর এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি। তাই নির্মানের খরচও অনেক কম। মাত্র আশি লক্ষ টাকা। যা অন্যান্য দেশে তৈরি কৃত্রিম উপগ্রহ তৈরির খরচের চেয়ে বেশ কম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওঙ্কার আরও জানায় যে বর্তমানে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পাঠক্রমে মহাকাশ গবেষনা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে । বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা যৌথভাবে এনিয়ে গবেষণা করছে।সেসব বিষয় পড়াশুনা করেই তার কৃত্রিম উপগ্রহ তৈরির পরিকল্পনা মাথায আসে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছে। ইন কিউব নিয়ে ওঙ্কারের দুটো স্পষ্ট লক্ষ্য। এক, মহাশূন্যে এই হাল্কা কৃত্রিম উপগ্রহটির কার্যকারিতা সুনিশ্চিত করা। দ্বিতীয়ত, ভূপৃষ্ঠের আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে গবেষকদের আগাম ভ্রান্তিহীন তথ্য যোগানো।

প্রসঙ্গত, মাত্র ১২ বছর বয়সেই তার বিভিন্ন বৈজ্ঞানিক কল্পণা এবং তত্ত্বকে মলাটবন্দী করা হয়েছে ‘ওয়েন দ্য টাইমস স্টপস’ নামক গ্রন্থে। ইতিমধ্যেই গড়ে তুলেছেন নিজের দুটি সংস্থা । একটি বাত্রা টেকনোলজি এবং অপরটি ইউনাইটেড ইণ্ডিয়া পাবলিশিং।


❤ Support Us
error: Content is protected !!