- দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২২
ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি হোক চান পুতিন
যুদ্ধের অবসান চান ভ্লাদিমির পুতিন। তবে এই অবসান ইউক্রেনের ইচ্ছার ওপর অনেকটা নির্ভরশীল বলেই মনে করেন রুশ রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মিলিত হন ভ্লাদিমির। সেখানে তিনি যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন সব দ্বন্দ্ব সঙ্ঘাতের একটা ইতি থাকে। ইউক্রেন যুদ্ধও তারা শেষ করতে আগ্রহী। কিন্তু ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনেস্কি এ ব্যাপারে কতটা ইচ্ছুক তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। । বস্তুত, এই যুদ্ধ শেষ না হওয়ার জন্য যে ইউক্রেনের অনমনীয় মনোভাবই দায়ী এদিন তা জানান পুতিন।
উল্লেখ্য, এ বছরের প্রথমে ফেব্রুয়ারীতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এখন যুদ্ধের তীব্রতা কমে এলেও যুদ্ধ শেষ হয়নি। রুশ সেনাবাহিনীর প্রধান জানান যে, তারা পুর্ব ডোনেৎস্ক দখল করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। রুশ ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি তারাও চান। কিন্তু জেলেনেস্কির রুশ রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে অনীহা যুদ্ধ পরিস্থিতিকে আর ও জতিল করে তুলছে বলেই তার অভিমত।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেণ্ট জেলেনেস্কি। সেখানে জো বাইডেনের সাথে তার দীর্ঘ বৈঠক হয়। সেখানে তিনি বলেন, যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মার্কিন অর্থ সাহায্য দান নয়, বিনিয়োগ। এরপর বাইডেন ইউক্রেনকে ১৮০ কোটি মার্কিন ডলার অর্থ মূল্যের সামরিক অস্ত্র ও অন্যন্য যুদ্ধ সংক্রান্ত সাজ সরঞ্জাম সাহায্যের প্রতিশ্রুতি দেন। কিয়েভ-ওয়াশিংটনের এই সখ্যতা ক্ষুব্ধ করেছে পুতিনকে। এই কাজগুলো করলে দ্বন্দ্ব সংঘাতের পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবে বলেই জানান রুশ রাষ্ট্রপতি।
❤ Support Us





