Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৭, ২০২২

‌আন্তর্জাতিক জলসীমায় ৪০ কেজি মাদকসহ আটক ১০ পাকিস্তানি ক্রুসহ নৌকা

‌আন্তর্জাতিক জলসীমায় ৪০ কেজি মাদকসহ আটক ১০ পাকিস্তানি ক্রুসহ নৌকা

সোমবার ভোরে যৌথ অভিযান চালিয়ে ভারতীয় জলসীমা থেকে ১০ জন ক্রু সদস্যসহ একটা পাকিস্তানি নৌকাকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও গুজরাটের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে ৪০ কেজি মাদক পাওয়া গেছে। এছাড়া ৬টি পিস্তল, ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে একটি সরকারি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
উপকূলবাহিনীর পক্ষ থেকে থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‌২৫ ডিসেম্বর মাঝরাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কৌশলগতভাবে তাদের ফাস্ট প্যাট্রোল ক্লাস জাহাজ আইসিজিএস অরিঞ্জয়কে আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় টহল দেওয়ার জন্য মোতায়েন করেছিল। সোমবার ভোরবেলা পাকিস্তানি মাছ ধরার নৌকা আল সোহেলিকে ভারতীয় জলসীমায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। এরপরই উপকূলরক্ষী বাহিনী পাকিস্তানি নৌকাটিকে চ্যালেঞ্জ জানায়। এরপর পাকিস্তানি নৌকা থেকে গুলি ছৌঁড়া হয়। এরপর অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজ এগিয়ে নিয়ে গিয়ে পাকিস্তানি নৌকাটিকে আটক করে।’‌
নৌকাটিতে ব্যাপক তল্লাশির পর বেশকিছু অস্ত্র, গোলাবারুদ এবং প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়। ক্রুসহ নৌকাটিকে আটক করা হয়েছে এবং তদন্তের জন্য গুজরাটের ওখায় নিয়ে আসা হয়েছে। গত দেড় বছরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট সন্ত্রাসদমন শাখার এটা সপ্তম যৌথ অভিযান। এই সময়ের মধ্যে ৩৪৬ কেজি মাদক, যার মূল্য ১৯৩০ কোটি টাকা, উদ্ধার হয়েছে। এছাড়া ৪৪ জন পাকিস্তানি ও ৭ জন ইরানি ক্রু সদস্যকে আটক করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!