Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

শেষ পর্যন্ত বিমানযাত্রীদের দেহেও পাওয়া গেল করোনার ভাইরাস

পরিস্থিতি খতিয়ে দেখতে বিমান বন্দর পরিদর্শনে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ পর্যন্ত বিমানযাত্রীদের দেহেও পাওয়া গেল করোনার ভাইরাস

অবশেষে ভারতে আসা বিমান যাত্রীদের কোভিড পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেল। এদের মধ্যে অনেকের শরীরে কোভিডের নতুন উপরূপও রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

চিনে কোভিড পরিস্থিতির অবনতির পর থেকেই ভারত সরকারও কোভিডের প্রকোপ ঠেকাতে তৎপর হয়ে ওঠে। যে কারণে বিমানবন্দরগুলোতে আগত বিমানযাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ৬০০০ জন যাত্রীর র‍্যাপিড পরীক্ষা করা হয়েছে। শেষ দুদিনে যেসব যাত্রী ভারতের বিমান বন্দরে এসেছেন তাদের মধ্যে অনেকেই আছেন ভারতের এবং অন্য দেশের নাগরিক। সব মিলিয়ে ৩৯ জনের শরীরে করোনার ভাইরাস রয়েছে বলে খবর।

কেন্দ্রের তরফে বলা হচ্ছে, পরিস্থিতি আগের মত ভীতিপ্রদ নয়। তবে করোনা মোকাবিলায় কোনো দায়সারা মনোভাব নিয়েও চলতে রাজি নয় কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য পরিস্থিতি সম্পর্কে তদারকি করার জন্য ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে আসতে চলেছেন। চিকিৎসক ও গবেষকদের সূত্রে জানানো হচ্ছে, ভারতে অন্তত ২০০ টি উপরূপের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে বিএফ.৭ নামক উপরূপটিও।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তদের মধ্যে মাত্র ১৫% এই নতুন উপরূপটির শিকার। ভারতে চিকিৎসক মহলের এক অংশের ধারণা, ভারতে কোভিডের বিরুদ্ধে যে প্রতিষেধক ব্যবহার করা হয়েছে তার ফলে দেশবাসীর মধ্যে কোভিডের বিরুদ্ধে মিশ্র প্রতিরোধ তৈরি হয়েছে। ফলে করোনা পরিস্থিতি নিয়ে এখনই চিন্তার কিছু নেই । 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!