Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৩

ইমরান খানকে হত্যা করার জন্য তিন দিক থেকে গুলি চালানো হয়েছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরান খানকে হত্যা করার জন্য তিন দিক থেকে গুলি চালানো হয়েছিল

আজাদি মার্চ চলার সময় ইমরান খানের ওপর গুলিকাণ্ডে সামনে এসে পড়েছে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করার জন্য তিন দিক থেকে গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় তিনজন শুটার জড়িত রয়েছে। তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। এখনও পর্যন্ত মাত্র একজনকেই গ্রেফতার করতে পেরেছে পাকিস্তান পুলিশ।

৩ নভেম্বর পাকিস্তানের ওয়াজিরাবাদ এলাকায় আজাদি মার্চের আয়োজন করেছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি। সেই আজাদি মার্চ শুরুর সময় একটা কন্টেনার ট্রাকে দাঁড়িয়ে দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ইমরান খান। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ইমরান খানের ডান পায়ে গুলি লাগে। তারপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা চলে। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

এরপর ঘটনার তদন্ত কমিটি গঠন কতে পাঞ্জাব প্রদেশ সরকার। তদন্ত হাতে নেয় পাকিস্তান ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। এই তদন্তকারী সংস্থার হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে নাভিদ মেহের নামে একজন বন্ধুরধারীকে গ্রেফতার করা হয়েছে। শুধু সে নয় বাকি আততায়ীরাও ইমরান খানকে টার্গেট করেছিল। লাহোর পুলিশের প্রধান গোলাম মাহমুদ ডোগালির নেতৃত্বাধীন জিআইটি জানিয়েছে, প্রতিবাদ সমাবেশের সময় কন্টেইনার ট্রাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমরানের পায়ে তিনটি গুলি লাগে। এই হামলায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনা থেকে স্পষ্ট ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী ছিল।

জিআইটি-র তদন্তের কাজ শেষ। ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই তারা পুর্নাঙ্গ রিপোর্ট জমা দেবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!