- দে । শ
- জানুয়ারি ৪, ২০২৩
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ঋষভ পন্থকে
উন্নততর চিকিৎসার জন্য ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হচ্ছে। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ ঋষভকে মুম্বই উড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার ভারতীয় দলের মেডিকেল টিমের সঙ্গে ঋষভের চোট নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। দেরাদুনের ম্যাক্স হাসপাতলে ঋষভ চিকিৎসাধীন থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবর রাখছিলেন। তাঁরা ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। ঋষভের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়েছে। ম্যাক্স হাসপাতালে তাঁর সেই লিগামেন্টে অস্ত্রোপচার করা সম্ভব নয়। এরপরই বোর্ডের মেডিকেল টিম বোর্ড সচিবকে পরামর্শ দেয় ঋষভকে মুম্বইতে স্থানান্তরিত করার জন্য। এরপরই জয় শাহ ঋষভকে মুম্বইযে উড়িয়ে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নেন।
চিকিৎসকদের পরামর্শ পেয়েই সচিব জয় শাহ অন্যান্য বোর্ড কর্তাদের নির্দেশ দেন ঋষভকে মুম্বাইতে উড়িয়ে নিয়ে আসার জন্য। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই তাঁর লিগামেন্টের অস্ত্রোপচার হবে। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়ে ঋষভের কপালে দু’জায়গায় কেটেছে। ডান হাতের কব্জিতে এবং ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন, পিঠে একাধিক জায়গায় কেটে গেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর ডান পায়ের লিগামেন্ট।
কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের স্পোর্টস মেডিসিন বিভাগের ডিরেক্টর ডাঃ দিনেশাও পারডিওয়ালার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের।
❤ Support Us





