Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৩

রাজধানীতে জাঁকিয়ে শীত চলবে আগামী বৃহস্পতি ও শুক্রবারেও জানাল আবহাওয়া দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে জাঁকিয়ে শীত চলবে আগামী বৃহস্পতি ও শুক্রবারেও জানাল আবহাওয়া দফতর

প্রবল শৈত্যপ্রবাহের মুখে পড়তে চলেছে দিল্লি। আবহাওয়া দফতর জানাচ্ছেন প্রবল ঠাণ্ডায় রাজধানী শহরের বহু জায়গায় তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে গেছে। পরিস্থিতি যা তাতে এ বছর শীতে হিমালয়ের পাদদেশে থাকা শৈল শহরগুলোর তাপমাত্রাকে স্পর্শ করতে পারে দিল্লির তাপমাত্রা বলে মনে করছেন তাঁরা।

বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ ডিগ্রি  সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

উল্লেখ্য, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কমেছে শহরের দৃশ্যমানতা। যার জন্য দায়ী ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী ৫০ মিটার দূরত্বের থাকা কোনো জিনিসও দেখা সম্ভবপর হচ্ছে না ঘন কুয়াশার জন্য। কুয়াশার চাদরে ঢাকা দিল্লির যান চলাচলও সেই জন্য ব্যাহত হচ্ছে। বস্তুত পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছিল ২৫-এ । বুধবার মৌসম ভবন দিল্লি কমলা সতর্কতা জারি করেছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়া এমনই থাকবে বলে তাঁদের পূর্বাভাস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!