Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৩

আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হত পাঁচ, আহত অনেকে।নাশকতামূলক কার্যে দায় কার ? উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হত পাঁচ, আহত অনেকে।নাশকতামূলক কার্যে দায় কার ? উঠছে প্রশ্ন

ক্ষমতা দখলের এক বছর অতিক্রান্ত হওয়ার পরও আফগানিস্তানে ফিরল না শান্তি ও স্থিতাবস্থা। বুধবার আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।

ফের আর একবার কাবুলে ঘটলবোমা বিস্ফোরণ। বুধবার আফগানিস্তান বিদেশ মন্ত্রকের কার্যালয়ের বাইরে ঘটল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে , সে সময় চিনের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন তালিবান সরকারের প্রতিনিধিরা। বিস্ফোরণের কিছু পরেই ঘটনাস্থলে পৌছায় নিরাপত্তা রক্ষী বাহিনী। সূত্রে খবর ৫ জন মারা গেছেন। অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাবুলের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কেউ গ্রহণ করেনি।

কাবুল পুলিশের প্রধান খালেদ জারদান জানিয়েছেন যে এই ধরণের ঘটনা নিন্দনীয়।বিস্ফোরণে দায় কেউ এখনও স্বীকার না করলেও আইএস-এর কোনো আফগান শাখাই এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের সন্দেহ। বছরের শুরু থেকেই কাবুলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন দেশের পররাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ের বাইরের বিস্ফোরণ, সেদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দূর্বলতাকে আরও একবার প্রকট করল।প্রসঙ্গত, গতমাসেই চিনা দূতাবাসের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে ছিল জঙ্গি গোষ্ঠী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!