Advertisement
  • দে । শ
  • মে ২৫, ২০২৩

স্নাতকোত্তর পাশ শিক্ষক পর্ষদের তালিকায় মাধ্যমিকে ফেল !

আরম্ভ ওয়েব ডেস্ক
স্নাতকোত্তর পাশ শিক্ষক পর্ষদের তালিকায় মাধ্যমিকে ফেল !

প্রাথমিকের টেট পরীক্ষার সবটাই কি ভুলে ভরা? এখন সেই প্রশ্ন উঠছে। স্নাতকোত্তর পাশ করা এক শিক্ষককে  মাধ্যমিক ফেল দেখাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক তাজ্জব বোনে গেছেন। এবার মূল ঘটনায় আসা যাক। ২০১৪ সালের টেট পরীক্ষায় নিয়োগ হয়েছে ২০১৬ সালে। সেই সময় চাকরি পেয়েছিলেন ৪২হাজার ৫০০ জন। তবে নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর সহ জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করার নির্দেশ দেন। তারপরে তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে দেখা যায় বহু শিক্ষক রয়েছেন যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ফেল এবং প্রশিক্ষণহীন। আর এই তালিকাতেই এক শিক্ষকের স্নাকোত্তর যোগ্যতা থাকার পরেও তাঁকে মাধ্যমিক ফেল দেখানো হয়েছে।

এই শিক্ষকের নাম বরুণচন্দ্র রায়। তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডালিমগাঁ-র দেওগা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত।  ২০১৭ সালে তিনি উত্তর দিনাজপুরের করণদিঘির একটি প্রাথমিক স্কুলে চাকরি পান। পরে দেওগা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। এদিকে, শিক্ষক নিয়োগ কাণ্ডে দুর্নীতি প্রকাশ্যে আসতেই হাইকোর্টের নির্দেশে জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই তালিকা প্রকাশের পর দেখা যায় ওই শিক্ষক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ১০ শতাংশ কম নম্বর পেয়েছেন। বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান বরুণচন্দ্র রায়। বুধবার সন্ধ্যায় তিনি উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সটান হাজির হন। সেখানে জেলা স্কুল পরিদর্শকের কাছে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার নথি পেশ করেন ওই শিক্ষক। তাঁর দাবি, তিনি স্নাতকোত্তর, ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত, তা সত্ত্বেও পর্ষদ যে তালিকা প্রকাশ করেছে তাতে তাঁর নাম রয়েছে। অন্যদিকে, স্কুল পরিদর্শক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার নথি দেখে কার্যত বিস্মিত হয়ে যান। তিনি ফোন মারফত আধিকারিকদের এই বিষয়টি জানিয়েছেন। যদিও তিনি জানান, এখনও তালিকা হাতে পাননি। তবে এই তালিকা প্রকাশ করে প্রশ্নের মুখে পড়েছে পর্ষদ। তাহলে যে তালিকা প্রকাশ করেছে সেগুলি আদৌ কি ঠিক তো ? তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় উত্তর দিনাজপুরের শোরগোল পরে গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!