- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১০, ২০২৩
রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্লামের দিকে এগোলেন জোকার, সামনে রুড
রাফায়েল নাদালের রেকর্ড সংখ্যক ২৩টি গ্র্যান্ড স্লাম জয় থেকে আর মাত্র ১ ধাপ দুরে নোভাক জকোভিচ। বিশ্বের ১ নম্বর ও প্রতিযোগিতার শীর্ষবাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন এই সার্বিয়ান টেনিস তারকা। এই নিয়ে ৩৪ বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জকোভিচ। ফাইনালে তাঁর সামনে চতুর্থ বাছাই চতুর্থ বাছাই ক্যাসপার রুড। আলেকজান্ডার জেরেভকে হারিয়ে তিনি ফাইনালে উঠেছেন।
প্রথম সেটে রীতিমতো দাপট দেখিয়ে ৬–৩ ব্যবধানে জিতে নেন জকোভিচ। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান শীর্ষবাছাই আলকারেজ। ৭–৫ ব্যবধানে জিতে তিনি সমতা ফেরান। তৃতীয় সেট চলাকালীন তাঁর পেশিতে টান লাগে। সাময়িক শুশ্রুষা করে চোট নিয়েই খেলে যান। যদিও তাঁকে আর সেরা ছন্দে দেখা যায়নি। তৃতীয় সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি আলকারেজ। ৬–১ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেন জকোভিচ।
তৃতীয় সেটের পর টয়লেট ব্রেক নেন আলকারাজ। ৭–৮ মিনিট পর আলকারাজ কোর্টে ফিরলে দর্শকরা তাঁকে উৎসাহিত করেন। তাতেও কাজ হয়নি। চতুর্থ সেটেও একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। চতুর্থ সেটেও আলকারেজকে উড়িয়ে দেন জরকোভিচ। জেতেন ৬–১ ব্যবধানে। ২০১৬ ও ২০২১ সালের পর তৃতীয়বার ফরাসি ওপেন খেতাব জয়ের হাতছানি জকোভিচের সামনে।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ২ ঘন্টা ৩ মিনিটের লড়াইয়ে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন ক্যাসপার রুড। চতুর্থ বাছাই রুডের সামনে দাঁড়াতেই পারেননি ২২ নম্বর জেরেভ। ম্যাচের ফল ৬–৩, ৬–৪, ৬–০। গোটা ম্যাচে রুড ৬ বার জেরেভের সার্ভিস ভাঙেন। গতবছর ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারতে হয়েছিল ক্যাসপার রুডকে। এবারও ফাইনালে সামনে কঠিন লড়াই।
❤ Support Us






